নিউইয়র্কে আরাফা ইসলামিক সেন্টারের ফান্ড রেইজিং : সবাইকে মুক্ত হস্তে এগিয়ে আসার আহবান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুইন্সে বসবাসরত বিভিন্ন কমিউনিটির ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকা আরাফা ইসলামিক সেন্টারের বার্ষিক ফান্ড রেইজিং ডিনার। পিএস ৯৫ স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফান্ড রেইজিং ডিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরাফা ইসলামিক সেন্টারের সভাপতি সফিক হাসান।প্রধান অতিথি ছিলেন আরাফা ইসলামিক সেণ্টারের ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান আমির খান, প্রধান বক্তা ছিলেন ডিরেক্টর অফ ডিপ্লোমেট এমএনএফ আইমান আইশাদ, মডারেটর ছিলেন ইমাম জাকির আহমেদ ও ইমাম শোয়াইব শেখ, বক্তব্য রাখেন মসজিদ আল হামজার চেয়ারম্যান করিম মোজাওয়ালা,আগো বিল্ডারসের চেয়ারম্যান অ্যাগো, আরাফা ইসলামিক সেন্টারের নির্মানাধীন ভবনের সচিত্র উপস্থাপন করেন সেক্রেটারি খন্দকার তারিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ইমাম মুফতি সাইদুল হক, ট্রেজারার আব্দুস সালাম খান, জয়েন্ট সেক্রেটারি ও কমিউনিটি এক্টিভিষ্ট আহসান হাবিব, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ তুহিন, মেজবাহ উদ্দিন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি ডাঃ ওয়াজেদ এ খানসহ বিভিন্ন কমিউনিটির প্রায় ৫ শতাধিক মুসলিম নারী পুরুষ বার্ষিক ফান্ড রেইজিং এ উপস্থিত ছিলেন।

সেক্রেটারি খন্দকার তারিকুল ইসলাম বলেন, এই বছরের মধ্যেই আরাফা সেন্টারের নতুন ভবনের ৩ তলা পর্যন্ত ছাদ নির্মান কাজ শেষ হবে ইনশাল্লাহ। এই জন্য প্রয়োজন প্রায় ৭ লক্ষ ডলার। জমি ক্রয় থেকে ফাউন্ডেশন পর্যন্ত সকল কাজ আপনাদের সহযোগিতায় সম্পূর্ন হয়েছে। আরো প্রায় ৪ লক্ষ ডলার হলে প্রথম ধাপের নির্মান কাজ সম্পূর্ন হবে । তাই সবাইকে মুক্ত হস্তে এগিয়ে আসার আহবান জানান খন্দকার তারিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ট্রাষ্ট্রি চেয়ারম্যান আমির খান বলেন, আল্লাহ ঘর নির্মানে আমি যথা সাধ্য সহায়তা করে যাচ্ছি। আপনারাও এগিয়ে আসুন। আরাফা ইসলামিক সেন্টারের মসজিদের নতুন ভবনে থাকছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, হেফজ খানা, পাঠাগার ও ফিনারেল হোম। জ্যামাইকা ১৭৮ হিলসাইডে ২টি প্লটের উপর নির্মান হচ্ছে মসজিদ আল আরাফা ইসলামিক সেন্টার।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








