পোকেপসি আন্তর্জাতিক বৈশাখী মিলনমেলা ১৪১৮ ৭ মে শনিবার
হাকিকুল ইসলাম খোকনঃ বাংলাদেশ কালচারাল সোসাইটি অব ইউএসএ এর ৩য় পোকেপসি আন্তর্জাতিক বেশাখী মিলনমেলা ১৪১৮ অনুষ্ঠিত হবে ৭মে শনিবার, বিকাল ৫ টায়, 55 Overlook Road, Poughkeepsie, NY 12603 বৈশাখী মিলনমেলা উদ্বোধন করবেন মোহাম্মদ এন মজুমদার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, লেখক, সাংবাদিক, সাহিত্যিক এবং শিল্পী কলাকুশলীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন আমন্ত্রিত শিল্পীদের মধ্যে মুত্তালিব বিশ্বাস, নাজমা আনোয়ার, শামীম আরা আফিয়া, আফজাল হোসেন, বাবলী হক, রামিশা, দেবশ্রী সাহা, রূপকথা, নাশিতা, নাফিসা দয়া, আনোয়ার হোসেন, সুরভী ইসলাম, সাজ্জাদ হোসেন, ফাতেমা ইসলাম, সানজিদা খান লারা, স্মৃতি এবং দিলরুবা আবেদীন সহ প্রবাসের বিশিষ্ট শিল্পীবৃন্দ। তবলায় সহযোগীতা করেন শমিত বণিক ও বিশেষ পরিবেশনা সংগীত জগৎ। উক্ত মিলনমেলায় সকল প্রবাসীদের অংশগ্রহনে সাদর আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ কালচারাল সোসাইটি অব ইউএসএ এর সভাপতি ও বৈশাখী মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক নূরুল আবেদীন এবং বাংলাদেশ কমিউনিটি অব পোকেপসির সভাপতি ও বৈশাখী মিলনমেলা উদযাপন কমিটি সদস্য সচিব শাহজাহান খান কিরন সাদর আমন্ত্রণ জানিয়েছেন। যোগাযোগ ঃ ৮৪৫-৪৬৪-৩৭০৬, ৮৪৫-৪৬৪-৪৬৮৩।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030