ইউটিউব থেকে আয় করে ১৪ বছর বয়সেই কোটিপতি!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বয়স ১৪ বছর। স্কুলে যাওয়া আর খেলাধুলা ছাড়া আর কি-ই বা করার আছে। তবে এমন অনেকেই আছে যারা তাক লাগিয়ে দিতে পারে পুরো বিশ্বকে। এমন এক শিশু গ্রিফিন স্পিকোক্সি।
নিউইয়র্কের এই শিশুর বয়স ১৪ বছর। এই বয়সেই সে অনলাইন গেম খেলে প্রায় ১.৩৮ কোটি টাকা আয় করেছে।
জানা গেছে, গ্রিফিন সারাদিনে ৮ থেকে ১৮ ঘন্টা অনলাইনে গেম খেলে। সে ফোরনিট নামের একটি গেম প্রতিদিন খেলে এবং সেটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করে। এরপর আর কি, গুগলের বিজ্ঞাপন, স্পনসারের কাছ থেকে লাখ লাখ টাকা আয়।
গ্রিফিনের নাম কয়েকমাস আগেই জানা যায় যখন সে এক জনপ্রিয় এক ফোরনিট গেমারকে হারানোর ভিডিও ইউটিউবে শেয়ার করে। এই ভিডিওতে সে প্রায় ৭.৫ মিলিয়ন ভিউয়ার পেয়েছিলো। এরপর থেকেই সে এভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকে।
যদিও গ্রিফিনের বয়স মাত্র ১৪ বছর কিন্তু তার আচরণ বড়োদের মতো। গেম থেকে এতো টাকা উপার্জন করলেও সে প্রায় সব টাকা জমিয়ে রেখেছে। যাতে ভবিষ্যতে তার ইউটিউব ক্যারিয়ার শেষ হয়ে গেলেও কোনো অসুবিধা না হয়। জাগো নিউজ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








