নিউইয়র্কে বাংলা ক্লাব ইউএসএ’র বাংলা নববর্ষ উদযাপন
https://www.facebook.com/USANewsNY/videos/2051675734960901/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলা ক্লাব ইউএসএ ইনক বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে। গত ১৩ এপ্রিল শনিবার সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার একটি রেষ্টুরেন্টে সংগঠনটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। বাংলা নববর্ষের প্রথম প্রহরে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। অনুষ্ঠানমালায় আরো ছিল শুভেচ্ছা বক্তব্য, বৈশাখী আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সংস্কৃতি কর্মী মাকসুদা আহমেদ ও জুঁই ইসলামের উপস্থাপনায় ব্যতিক্রমী এই আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যান্ডস’র সহ সভাপতি রফিকুল ইসলাম, প্রবীণ কমিউনিটি লীডার আবদুল বাছির খান, সংগঠনের উপদেষ্টা মীর সারোয়ার আলী, রুহুল আমিন, সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক সোনার বলাই, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদস্য জুয়েল, চুন্নু, রকিউজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের উপস্থিত কর্মকর্তা ও অন্যান্য অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়। নিউইয়র্কের কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী, ক্লাব সদস্যদের পরিবার-পরিজন সহ বিপুল সংখ্যক প্রবাসী এতে অংশ নেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী তুহিন আজাদ রোজি, শিপু চাকলাদার ও আজিজুল হক। হল ভর্তি দর্শক প্রাণভরে উপভোগ করেন শিল্পীদের অসাধারণ পরিবেশনা।
অনুষ্ঠানের বিশেষ বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY)
অথিতিরা মনোমুগ্ধকর এ আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচিত করাতে বাংলা ক্লাব’র এ আয়োজন অসাধারণ। নির্মল বিনোদনসহ নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরতে বাংলা ক্লাব আগামীতে আরো ভালো অনুষ্ঠান আয়োজনের করবে এ প্রত্যাশা করেন তারা।
আয়োজকরা বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরসহ মূলধারায় বাঙালী সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ে বাংলা ক্লাব প্রতিষ্ঠা করা হয়। তারা বলেন, সে লক্ষকে সামনে নিয়ে আমরা এ আয়োজন করেছি।
সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু, সহ সভাপতি মো. মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আগামী দিনে আরো আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তারা সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলা ক্লাব ইউএসএ’র কর্মকর্তারা।
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!