নিউইয়র্কের কুইন্স কলেজে জমজমাট বাংলা বর্ষ বরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলা বর্ষবরণ উপলক্ষে গত ১২ এপ্রিল নিউইয়র্কের কুইন্স কলেজে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত হলো জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন বি এস এ আয়োজিত জমজমাট এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
বাংলাদেশী ছাত্রছাত্রীরা প্রায় তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশী ছাত্রছাত্রীরা নাচ, গান, খন্ড নাটক ও কবিতা আবৃত্তির মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে উপস্থাপন করেন।

উল্লেখ্য যে বিশ্বের সবচেয়ে বেশি মাল্টিকালচারাল জনগোষ্ঠী অধ্যুষিত নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র কুইন্স কাউন্টি অন্যতম সেরা কলেজ কাল মেতেছিল বাংলাদেশী ছাত্র ছাত্রীদের মিলন মেলায়। বিদেশি খাবারে অভ্যস্ত হয়ে যাওয়া বাংলাদেশী ছাত্রছাত্রীরা অনুষ্ঠানস্থলে খাবারের স্টল থেকে পিঠা সহ দেশি খাবার দারুণভাবে উপভোগ করেন।

সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হয় রাত দশটায়। হল ভর্তি দর্শকরা বিরামহীনভাবে করতালির মাধ্যমে পুরা অনুষ্ঠানটি প্রাণবন্ত করে রাখেন। দর্শকদের মতে শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আয়োজন ও অংশগ্রহণে নিউইয়র্ক তথায় আমেরিকায় বাংলাদেশীদের এটাই ছিল সর্ববৃহৎ অনুষ্ঠান।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি