নিউইয়র্কে ‘কাদের মিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে বৈশাখ বরণ-সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘পহেলা বৈশাখ বরণের এই আমেজ ছড়িয়ে থাকুক সারাটি বছর এবং তাকে উজ্জীবিত রাখতে পরস্পরের সহযোগী হয়ে কাজ করতে হবে সকলকে, তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথ ত্বরান্বিত হবে’-এ কথা বলেছেন নিউইয়র্কে সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া।
বাংলা নতুন বছরকে বরণ উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র এ সমাবেশে পান্তা-ইলিশের আমেজে সকলকে আপ্যায়িত করা হয়।এতে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নজরুল ইসলাম, মোস্তফা কামাল পাশা মানিক, মোবাশশির মিয়া, হাজী জাফরউল্লাহ, ফজলুল কাদির, লুৎফর রহমান, আশরাব উদ্দিন, আলমগীর কবির, এ টি এম মাসুদ, এটিএম রানা প্রমুখ।
সমাবেশে সার্বিক সহযোগিতায় ছিল সন্দ্বীপ এসোসিয়েশন এবং সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি
এ সময় ঘোষণা দেয়া হয়, আসছে রমজানের শুরুতেই চট্টগ্রামের সন্দ্বীপে গরিবের চেয়েও গরিব কয়েক হাজার পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল প্রদান করা হবে। ইফতার মাহফিলের আয়োজন করা হবে সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষদের জন্যে।
গত কয়েক বছর থেকেই এই ফাউন্ডেশনের উদ্যোগে সন্দ্বীপে আর্ত-পীরিতদের মধ্যে নগদ অর্থসহ ত্রাণ-সামগ্রী বিতরণ করার পাশাপাশি স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়নেও অর্থ সহায়দা দেওয়া হচ্ছে। এনআরবি নিউজ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি