Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড’র ২দিনব্যাপী বৈশাখী মেলা এবং একটি অভূতপূর্ব ঘটনা!

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: April 16, 2019 | 7:01 AM


https://www.facebook.com/USANewsNY/videos/866191243729485/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পিএস ৬৯ স্কুলের ব্যপস্থাপনা বিভাগে আমি গত ১৯ বছর ধরে কাজ করছি। এতো দর্শক কোনো অনুষ্ঠানে দেখি নাই। নিয়মিত নিরাপত্তা দলের সঙ্গে আমাদের অতিরিক্ত ৬জন কর্মী নিযুক্ত করেতে হয়েছে এই ভীড় ব্যবস্থাপনা করতে।’ কথা গুলো বলছিলেন নিউইয়র্কে জ্যাকসন হাইটসে ২দিনব্যাপী বৈশাখী মেলার নিরাপত্তা বিভাগের প্রধান ৪৭ বছর বয়সী ক্যটরিনা হোপ।


এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত পিএস ৬৯ স্কুলে ২দিনব্যাপী বৈশাখী মেলা শেষ হয়েছে স্থানিয় সময় ১৪ এপ্রিল রাত ১০টায়। শেষ দিন গান গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ফেরদৌস আরা। দর্শক মাতিয়ে রেখেছেন তরুণ লোকশিল্পী শাহ মাহবুব। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ফাহিম রেজা নূর ও  সায়মা শ্যামলিপি।
অভিনেত্রী শিরিন বকুল ঘোষনা করেছন সুন্দর পোশাক পরিধান প্রতিযোগীতার বিজয়ীদের নাম। এসময় ফ্রি রাফেল ড্র এর বিজয়ীর নাম ঘোষণা করেন ডিজিটাল ওয়ান ট্রাভেল এর কর্নধার বেলায়েত হোসেন বেলাল। তিনি ড্র এর পুরস্কার নিউইয়র্ক-ঢাকা রিটার্ন টিকিটটি স্পন্সর করেছেন। শুভেচ্ছা বক্তব্য রেখেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং এটর্নি মঈন চৌধুরী।


নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১৩ এপ্রিল শুরু হওয়া ২দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেছিলেন সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস। এসময় তাঁর সঙ্গে প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন রাষ্ট্রদূত ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউইর্য়ক বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফায়জুন্নসো।
মেলায় উপছে পড়া ভীড় সম্পর্কে লেখক আহমাদ মাযহার বলেন, এটি আমার কাছে একটি অভূতপূর্ব ঘটনা! বৈশাখী মেলা প্রঙ্গন এবং অনুষ্ঠানের মিলনায়তনে তিল ধারণের ঠাঁই নেই! তাই কর্তৃপক্ষ প্রবেশের পথ বন্ধ করে রেখেছে। কেউ মেলা থেকে বাহির হলে অন্য  কাউকে প্রবেশ করতে দেয়। ঘণ্টাখানেক ধরে চেষ্টা করেও ঢোকতে পারি নাই। তবে বাহিওে শত শত মানুষের এই মুখরাত এবং সাজসজ্জার ফেস্টুনের সঙ্গে মানুষের ছবি তোলা দেখে বালোই লাগছিলো। এ যেনো মেলার বাহিরে আরেকটি মেলা।


মেলার পরিকল্পনাকারী ও সমš^য়ক তোফাজ্জল লিটন বলেন, আমরা কল্পনাও করিনি এতো দর্শক হবে। আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের অনেক প্রিয় মানুষ মেলায় প্রবেশ করতে পারেন নাই এই ভীড়ের জন্য। তবে ভালো লেগেছে মানুষের এই মিলন মেলা দেখে। আমরা আগামীতে আরো বড় জায়গায় এই মেলা আয়োজন করবো। 
সুন্দর পোশাক পরিধান প্রতিযোগীতার ৫-৯ বছরের বিভাগে প্রথম হয়েছেন  ¯^প্ন দ্বীপ, দ্বিতীয় হয়েছেন, স্কদি, তৃতিয় হয়েছে রিক। ১০-১৭ বছরের বিভাগে প্রথম হয়েছেন  আকাশ নন্দী, দ্বিতীয় হয়েছেন রোদশী, তৃতিয় হয়েছে শাবিল। ১৮ বছর থেকে উন্মুক্ত বয়সের বিভাগে প্রথম হয়েছেন রিমি রোম্মান, দ্বিতীয় হয়েছেন এ্যানি নন্দী, তৃতিয় হয়েছে ঝুনু সাহা। দম্পতি জোড়ায় প্রথম হয়েছেন, জয় দাশ ও লিপি সাহা, দ্বিতীয় হয়েছেন, আব্দুল্লাহ খালেক ও কামরুন নাহার ডলি, তৃতীয় হয়েছেন, আব্দুল মান্নান ও আরিফা ইয়াসমিন। প্রত্যেক বিজয়ীদের ১৩৪৭৬০৫ ০৫৯৩ ও ৩৪৭ ২৭৯ ৩৪৯৮ নাম্বারে এসএমএস করে যোগাযোগ করার অনরোধ করা হয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV