Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় মনিবকে হত্যা করল বিশাল আকারের পোষা পাখি এমু

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: April 16, 2019 | 10:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্লোরিডায় এমু জাতীয় বিশাল আকারের পোষা পাখির আক্রমণে নিহত হয়েছেন পাখিটির মালিক ৭৫ বছর বয়স্ক মারভিন হাজোস। উত্তর ফ্লোরিডার আলাচুয়া শহরের দক্ষিণ অঞ্চলে গানেসভিলের বাড়িতে পাখির হাতে মারা যান এর মালিক। এ জাতীয় পাখিরা উড়তে পারে না।

গত শুক্রবার মারভিন হাজোস যখন পাখিটিকে খাবার দিতে যান, তখন তিনি পড়ে যান, এরপরই তাকে আক্রমণ করে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এ পাখিটি। মারভিন হাজোসের বান্ধবী ৯১১ নম্বরে ফোন করে সকাল ১০টার দিকে পুলিশে খবর দেয়ার পর ক্ষতবিক্ষত হাজোসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এলাচুয়া কান্ট্রি ডেপুটি ফায়ার চিফ জেফ টেইলর শনিবার বলেন, আমার মনে হয় ওই ভদ্রলোক পাখিটির আশপাশে ছিলেন। এক সময় তিনি মাটিতে পড়ে যান। এ সুযোগে পাখিটি তাকে আক্রমণ করে।

বিরাট চেহারার এই পাখিটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাখি বলে মনে করেন পক্ষীবিশারদরা। মূলত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এবং নিউ গিনিতে পাওয়া যায় এ জাতের পাখি। এটি অস্ট্রিচ উটপাখি প্রজাতির অন্তর্ভুক্ত। এই পাখির সারা গা কালো পালকে ঢাকা, লম্বা পা এবং ধারালো চক্ষু রয়েছে। চেহারার তুলনায় ডানা ছোট হওয়ায় এই পাখি উড়তে পারে না। ওজন প্রায় ৬০ কেজি। বাঘ এবং সিংহের পর এটিকেও ভয়ঙ্কর বন্যপ্রাণী হিসেবে মনে করা হয়। ঘণ্টায় ৩১ মাইল বেগে দৌড়াতে পারে। চিড়িয়াখানার অভিজ্ঞ কর্মীরাও এই পাখির সামনে যেতে ভয় পায়।

ফ্লোরিডার বাসিন্দা মারভিন হাজোস কয়েক দশক ধরে অদ্ভুত জীবজন্তু ও পাখি নিজের বাড়িতে রেখে পালন করতেন। হাজোসের সংগ্রহে আরো বেশ কয়েকটি বিরল প্রজাতির প্রাণী রয়েছে। নিজের ফার্ম হাউজে শখ করে এনে রেখেছিলেন একটি এমু। তবে বিপজ্জনক এই পাখি রাখার অনুমতি তার ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শেরিফ কার্যালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট ব্রেট রোডেনাইজার এক ইমেলে বলেন, পুলিশ এই ঘটনা তদন্ত করছে, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV