Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলা নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: April 16, 2019 | 4:50 PM

জুয়েল সাদত : বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার উদ্যেগে গত ১৩ এপ্রিল সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলা নববর্ষ উদযাপিত হয় ওরলান্ডোর ড. জেমস রিক্রেয়েশন সেন্ট্রার মিলনায়তনে । বিকাল ৫ টা থেকে শুরু হবার কথা থাকলেও মুল অনুষ্টান শুরু হয় বিকাল সাড়ে পাচটায় । দুপুর থেকে নানান ষ্টল ও খাবারের দোকানে ভরপুর হয়ে যায় মেলা প্রাঙ্গন । ছিল নানান রকমারি দোকান । ইউনার ও ‍ইউনুসের উপস্থাপনায় প্রথমে জাতীয় সংগীত ও আমেরিকার জাতীয় সংগীত দিয়ে মুল অনুষ্টান শুরু হয় । গান পরিবেশন করেন স্বরাজ, স্বপন অধিকারী, পল্লি ইসলাম, স্বপন, মিজান, ফারজানা, সান্টু । ছিল নবনি ও তার দলের পরিবেশনা, সেতু ও দলের পরিবেশনা । নৃত্য পরিবেশন করেন মিলি। ছিল ফ্যাশন শো। যেমন খুশি তেমন সাজে ২০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে। কবিতা আবৃত্তি করেন ইউনা।


রাত দশটায় রিজিয়া পারভিন সংগীত পরিবেশন করেন একাধারে সাড়ে এগারটা পর্যন্ত । শিশুদের সকলকে পুরষ্কৃত করেন শামিম মৃধা। যেমন খুশি তেমন সাজে সকল প্রতিযোগীদের ও পুরষ্কার প্রদান করেন কিবরিয়া ফরহাদ বাবলা,মোয়াজ্জেম ইকবাল ও ইকবাল হায়দার। বাচ্চাদের নানান পারফর্মমেন্স এর জন্য সকলকে পুরস্কার প্রদান করেন স্পন্সর শামীম মৃধা। বাচছাদের আরেকটি ইভেন্টের স্পন্সর করেন একাউনটেন্ড একতার সম্পাদক এ্হসান। রাফেল ড্র তে প্রথম পুরষ্কার ওরলান্ডো ঢাকা রিটার্ন টিকেট প্রদান করা হয় মিলেনিয়াম ট্রাভেলস এর সৌজন্যে।


দ্বিতীয় পুরস্কার স্পন্সর করের ৫০ ইন্চি টিভি একাউনটেন্ট আমিন । তৃতীয় পুরষ্কার ল্যপটপ স্পন্সর করেন রিয়েলটর পাপ্পু । বিমান টিকেট জয়লাভ করেন মোবিন । শুভেচছা বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি সামসুদ তোহা , তিনি তার ব্ক্তব্য একটি সার্বজনিন ও সুষ্ট অনুষ্টান করতে পারায় সকলের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান । তিনি একটি মান সম্পন্ন সাংস্কৃতিক অনুস্টানের জন্য ওরলান্ডোর সকল নতুন প্রজন্মের অংশগ্রহনকে একটি মাইল ফলক উল্লেখ করে আগামীতে অভিভাবকদের সোসাইটির সাথে থাকার জন্য অনুরোধ জানান।
সম্গ্র অনুষ্টান সফলতায় যারা জড়িত ছিলেন কিবরিয়া ফরহাদ বাবলা,মোয়াজ্জেম ইকবাল,মোহাম্মদ হোসেন শাহিন,ফখরুল আহসান শেলী, সাদ জামান আপেল, ওয়ারেস ,সোহাগ আলম, সিপু খন্দকার, ইউনুস হোসেন, করিমুজ্জামান, জাহাঙ্গির, মইনুল, ইসতিয়াক বাবু, জুয়েল সাদত, স্বরাজ, নবনি প্রমুখ। নবনিকে স্টেজ এর ডিজাইন ও বাচ্ছাদের ‍ পারফর্মমেন্স এর জন্য তাকে বিশেষ সম্মামনা পুরু্ষ্কার প্রদান করেন ইউনুস হোসেন ও সামসুদ তোহা। ওরলান্ডোতে একটি মাত্র বৈশাখী অনুষ্টান অনুস্টিত হওয়ায় ওরলান্ডোর সকল সংগঠন অংশগ্রহন করেন ও সেন্ট্রাল ফ্লোরিডার সকল প্রবাসীরা উপস্থিত ছিলেন।
ছিল ইলিশ ও পান্তার দোকান, শাহিন ও টিপুর দোকান থেকে অনেকে ইলিশ পান্তা খাওয়ার সুযোগ পান। ছিল বাহারী পিঠা ও নানার দেশীয় মুখরোচখ খাবার । ছিল লেখক সাংবাদিক গোলাম সাদতের ব্ইয়ের ষ্টল। ওরলান্ডোতে আইটি স্পেশালিষ্ট পল্লব বাংলা নববর্ষ উ্পলক্ষে বাংলা + ক্যালেন্ডার এর উদ্বোধন করেন বৈশাখী মেলা প্রাঙ্গনে প্রবাসের নিউজের ষ্টলে। যে কেউ বাংলা ক্যালেন্ডার ফ্রি ডাউন লোড করতে পারেন । নববর্ষ ‍উপলক্ষে এহসানের সম্পাদনায় মেলা প্রাঙ্গনে একতারা ম্যাগাজিন সকল প্রবাসীদের প্রদান করা হয়। দীর্ঘ চৌ্দ্দ বছর যাবাত বাংলাদেশ সোসাইটি বৈশাখী অনুষ্টান পালন করে আসছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV