Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

পবিত্র আল-আকসা মসজিদে আগুন

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: April 16, 2019 | 5:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইসরায়েলের জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ আগুনে পুড়েছে। ফ্রান্সের প্যারিসের বিশ্ববিখ্যাত নটর-ডেম গীর্জায় যে সময় আগুন লাগে প্রায় একই সময়ে আগুন লাগে এই মসজিদটিতে।

আল-আকসা মসজিদের গার্ড আন্তার আল-হামাউরির বরাত দিয়ে নিউ আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে মারওয়ানি নামাজ কক্ষের বাইরে দারোয়ানদের কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। জায়গাটি সলোমন’স স্টেবলস নামেও পরিচিত।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের ফায়ার সার্ভিস বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলটি পরীক্ষার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে আগুন লাগার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। আগুন লাগার সময় ঘটনাস্থলের দায়িত্বতর এক দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করছে তারা।

নিউ আরব নিউজকে একজন দারোয়ান জানিয়েছেন, গতকাল সন্ধ্যা সোয়া সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এ আগুন লাগার ঘটনা ঘটে।

তবে জেরুজালেম ওয়াকফ এবং আল আকসা মসজিদ বিষয়কবিভাগের মহাব্যবস্থাপক শেখ আজ্জাম আল খতিব বলেন, ‘ওই এলাকায় খেলতে থাকা শিশুদের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হতে পারে।’

এদিকে প্রায় একই সময়ে ফ্রান্সের প্যারিসের বিখ্যাত নটর-ডেম গির্জায় ভয়াবহ আগুনে গির্জার সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়ে। দ্বাদশ শতাব্দীর অনন্য নির্মাণশৈলীর গির্জাটি দেখতে প্রতিবছর লাখো পর্যটক প্যারিসে ভিড় করেন। আগুনে পুড়ে মধ্যযুগের গির্জাটির মারাত্মক ক্ষতি হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV