Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

লাদেন নিহত হওয়ায় বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের স্বস্তি

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: May 2, 2011 | 10:45 AM

ইউএসএনিউজ ডেস্ক: জঙ্গি সংগঠন আল কায়দা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা এ বিষয়টিকে ইতিবাচক ঘটনা হিসেবে বর্ণনা করেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি সোমবার বিকেলে এক প্রতিক্রিয়ায় বলেন, এই ঘটনার মধ্যদিয়ে ধর্মীয় সন্ত্রাসবাদ একটি পরিণতির দিকে যাচ্ছে। এটা মানুষের জন্য স্বস্তির একটি দিক। তবে লাদেনকে যেভাবে হত্যা করা হয়েছে এবং মার্কিনীরা যেভাবে অন্য রাষ্ট্রের ওপর একের পর এক আক্রমণ চালাচ্ছে সেটা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। এর চুড়ান্ত পরিণতি কখনোই শুভ হতে পারে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনের নামে অন্য রাষ্ট্রের অধিকার ক্ষুণ্ন করা কিছুতেই গ্রহণযোগ্য নয় এবং কোন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এটা মেনে নিতে পারে না। আসলেই লাদেনকে হত্যা করা হয়েছে কি না সে ব্যাপারেও তিনি সংশয় প্রকাশ করে বলেন, অতীতেও বার বার তারা এ ধরনের মিথ্যাচার করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম পুরো ঘটনাটাকে সাম্রাজ্যবাদ বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের অপরাধমূলক তৎপরতার অংশ উল্লেখ করে বলেন, জঙ্গি সংগঠন আল-কায়দা ও এর নেতা ওসামা বিন লাদেন সাম্রাজ্যবাদেরই সৃষ্টি। যারা তাকে জন্ম দিয়েছিল আজ স্বার্থের সংঘাতের কারণে তারাই তাকে হত্যা করেছে। এ উভয় অপশক্তিই বিশ্বসভ্যতার জন্য বড় রকমের ক্ষতির কারণ বলে উল্লেখ করে তিনি বলেন, সাম্রাজ্যবাদ ও জঙ্গিবাদ যেমন পরস্পরের পরিপূরক তেমনি তাদের সম্পর্কের সাময়িক সংঘাতের ফলে সাধারণ মানুষ ও সভ্যতা আজ বিপন্ন হতে চলেছে। এ দুটো অপশক্তির কোনটাই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, বিশ্বমানবতার দায়িত্ব হচ্ছে এদের বিরুদ্ধে সংগ্রাম আরো জোরদার করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান শীর্ষ আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার বিষয়কে ইতিবাচক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। সোমবার বিকেলে এক ব্যক্তিগত প্রতিক্রিয়ায় তিনি বলেন, একটি অপারেশনে শীর্ষ আল কায়দা নেতা ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণার মাধ্যমে এই নিহত হওয়ার ঘটনা আমরা নিশ্চিত হতে পেরেছি। সাবেক সেনাপ্রধান বলেন, সামপ্রতিক সময়ে জঙ্গিবাদের মাধ্যমে লাদেন বিশ্বে অস্থিরতা সৃষ্টি করে রেখেছিল। ইসলামের নামে জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে লাদেন বিশ্বে যে অস্থিরতা সৃষ্টি করেছিল। আমেরিকান অপারেশনের মাধ্যমে তার নিহত হওয়ার বিষয়টি তার মতে একটি ইতিবাচক ঘটনা। তিনি আশা প্রকাশ করেন, লাদেন নিহত হওয়ায় সন্ত্রাসবাদ দমনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচেষ্টার সাথে সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ একমত হবেন। জঙ্গি নেতা লাদেন নিহত হওয়ার মধ্যদিয়ে সন্ত্রাসী এই গোষ্ঠীর ওপর বড় ধরনের আঘাত হলো মত প্রকাশ করে তিনি বলেন, লাদেনের যে সব অনুসারী রয়েছে, তাদের বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

 

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV