Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

৮০ লাখ ডলারে ফ্লোরিডার থমসন আইল্যান্ড কেনার পর শপিং মলে ৩০০ ডলারের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার!

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: April 17, 2019 | 10:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্লোরিডার কি ওয়েস্টে ৮০ লাখ ডলারে
থমসন আইল্যান্ড কিনেছেন আন্দ্রে ফ্রাঁসিস লিপ্পি (৫৯)। ওই দ্বীপ কেনার পর পরই একটি শপিং মলে মাত্র ৩০০ ডলারের পণ্য চুরির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে তাকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

ফ্লোরিডার থমসন আইল্যান্ড দার্শনিক এডওয়ার্ড বি নাইটের পরিবারের। এখানেই অনেক হলিউডি ছবির শুটিং হয়েছে। ওই দ্বীপ কেনার পরই তিনি স্থানীয় একটি শপিং মলে কে-মার্টে প্রবেশ করেন। সেখান থেকে তিনি একটি কফি মেকার, লাইট বাল্ব সহ বেশ কিছু জিনিসপত্র কেনেন। কিন্তু পরক্ষণেই তিনি মূল বাক্সগুলো ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে নেন। কে-মার্টের কর্মকর্তারা বাক্স চেক না করে তাকে অর্থ ফেরত দেন। পরে তারা বাক্সগুলো খুলে দেখেন তার মধ্যে অন্যসব জিনিসপত্র, যেমন এর ভিতর ছিল একটি বাস্কেটবল।

ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় লিপ্পিকে। এ অবস্থায় কে-মার্টের কর্মকর্তারা কি ওয়েস্ট এলাকার পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেখতে পায় ঠিকই ওইসব বাক্সের ভিতরে মূল জিনিসগুলো নেই। তবে গ্রেপ্তারের পর লিপ্পি চুরির অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তিনি বাক্সগুলো ফেরত দেয়ার আগে তার মধ্যে কোনো কিছু পরিবর্তন করেন নি। তিনি গোয়েন্দাদের জানিয়েছেন, ওই বাক্সে আসলে কোনো কফি মেকার ছিল না। এ ছাড়া লাইট বাল্বগুলো অনেক দামি হওয়ায় তিনি তা ফেরত দিয়েছেন। তবে তার বিরুদ্ধে বড় ধরনের চুরির অভিযোগ আনা হয়েছে। জেলে পাঠানো হয় তাকে। এর পরের দিনই জেল থেকে মুক্ত হন
তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV