Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

২৫শে মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে শিগগিরই জাতিসংঘে প্রস্তাব দেয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: April 18, 2019 | 1:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পঁচিশে মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে শিগগিরই জাতিসংঘে প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় ‘ফরেন সার্ভিস ডে’র অনুষ্ঠানে জেনোসাইড কর্নার উদ্বোধনের পর একথা জানান তিনি। ডিবিসি

তিনি বলেন, জাতিসংঘে গণহত্যা দিবস পাস হয়েছে। কোনো দেশের নাম সেখানে উল্লেখ করা হয়নি। আমরা চেষ্টা করবো সেখানে বাংলাদেশের নাম যুক্ত করতে। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় ১৮ই এপ্রিলকে কূটনীতিক উত্তরণ দিবস হিসেবে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করায় চাকরি হারিয়েছিলেন অনেক কূটনীতিক। ভবিষ্যতে তাদের সবাইকে সম্মাননা জানানোর পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী সময়ে স্বাধীন দেশের স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিন কূটনীতিককে সম্মাননা জানানো হয়েছে। তারা হলেন আমজাদুল হক, আনোয়ারুল করিম চৌধুরী ও হোসেন আলী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV