নিউইয়র্কে বহুবচনের সাহিত্য আসর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যামাইকার স্মার্ট একাডেমিতে ‘বহুবচন নিউইয়র্ক’ এর সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ‘কবিতার মাস এপ্রিল’ উপলক্ষে আসরটি সাজানো হয়। নাট্যজন মুজিব বিন হক, কবি শামস আল মমীনের কবিতা পাঠ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাপ্তাহিক ঠিকানার সম্পাদক ফজলুর রহমানের সাথে ‘কথোপকথন’ এ লিপ্ত হন উপস্থিত কবি-সাহিত্যিকরা। এই পর্বটি বহুবচনের নূতন সংযোজন। কুড়িগ্রামের চিলমারী বন্দরে প্রথম বইমেলা করার অভিজ্ঞতার বিবরণ দেন লেখক আবু রায়হান। আলোচনা করেন আহমাদ মাযহার। নিজের লেখা ইংরেজি কবিতা পড়ে শুনান কবি হাসান আল আব্দুল্লাহ, কবি শামস আল মমীন, তামান্না আহমেদ, আনোয়ার সেলিম, আহমেদ হোসেন বাবু এবং আলম সিদ্দিকী, নাট্যশিল্পী শিরিন বকুল, আজিজুল হক।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি