ঐতিহাসিক মুজিবনগর দিবসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামের কঠিন মুহুর্তে বঙ্গবন্ধুর অবর্তমানে মুজিবনগর সরকার বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনের ন্যয়সঙ্গত অধিকারের পক্ষে বহির্বিশ্বে জনমত গঠন ও বিভিন্ন রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ে মূল ভূমিকা পালন করে। বুধবার রাতে হাইটসের একটি পার্টি হলে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি বলেন, দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। আর স্বাধীনতা সংগ্রামের সেই কঠিন মুহুর্তে বঙ্গবন্ধুর অবর্তমানে মুজিবনগর সরকার বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনের ন্যয়সঙ্গত অধিকারের পক্ষে বহির্বিশ্বে জনমত গঠন ও বিভিন্ন রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ে মূল ভূমিকা পালন করে।
তিনি বলেন, এই দিনের গুরুত্ব তরুণ সমাজের কাছে তুলে ধরতে হবে এবং সবাই কে সঠিক ইতিহাস জানাতে হবে।
ড. সিদ্দিকুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এসময় তিনি নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতে জাতীয় চার নেতার অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি লুৎফুল কবীর, শামসুদ্দিন আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, অর্থ সম্পাদক মুনসুর খান, প্রবাসীকল্যাণ সম্পাদক সোলয়ামান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, মুক্তিযাদ্ধা গোলাম মিরাজ, খোরশেদ আলম বাবলু, ডা: মাসুদুল হাসান, মহিলা সম্পাদকা শিরিন আক্তার দিবা, উপ দপ্তর আব্দুল মালেক, কার্যকরী সদস্য শাহানারা রহমান, আব্দুল হামিদ, আলী গজনবী, জহির আলী, সরাফ সরকার প্রমুখ।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’