ফ্লোরিডায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে আমন্ত্রণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অর্ধশতাধিক দেশের শীর্ষ নেতাসহ হাজারো ব্যবসায়ী-শিল্পপতি-শিল্পোদ্যোক্তা-বিনিয়োগে আগ্রহীদের সমন্বয়ে দুদিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কালচারাল প্রদর্শনীতে ‘গেস্ট অব অনার’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনকে। বাংলাদেশে উন্নয়ন পরিক্রমায় অভিভূত মহলের আগ্রহে এক সময়ের মার্কিন নাগরিক ড. মোমেনের মুখে অবিস্মরণীয় সে গল্প শুনতে চান সকলে।
ফ্লোরিডায় গত ৪ বছর ধরেই এ প্রদর্শনী হচ্ছে। এবারের ‘পঞ্চম বার্ষিক ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কালচারাল এক্সপো’ অনুষ্ঠিত হবে ৯-১০ অক্টোবর ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ব্রাওয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে। এর বিশেষ দূত হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হোস্ট কমিটির আমন্ত্রণপত্র নিয়ে ১৮ এপ্রিল ঢাকায় গেছেন ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আতিকুর রহমান। গত বছরের এই প্রদর্শনীতে বাংলাদেশ স্টল দিয়েছিল এবং বেশ কিছু বিনিয়োগে আগ্রহী ইতিমধ্যেই ঢাকা সফর করেছেন। এবারের প্রদর্শনীতে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড. সিঙ্গাপুরসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাণিজ্যিক প্রতিনিধি দল আসবে বলে আয়োজকরা জানিয়েছেন। তারা সকলেই চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। সমস্যার গভীরে গিয়ে তা সমাধানের পথ বাতলাবেন। ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছে, তা দূর করতেও আমেরিকান ব্যবসায়ীরা চেষ্টা করবেন।
এই প্রদর্শনীর মধ্য দিয়ে ব্যবসায়িক সম্প্রীতির বন্ধনই শুধু নয় সাংস্কৃতিক চেতনায়ও নবদিগন্তের সূচনা ঘটবে বলে আয়োজকরা উল্লেখ করেন। কারণ, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন দেশের স্বনামধন্য শিল্পীরাও নিজ নিজ ঐতিহ্যের পরিপূরক অনুষ্ঠান করবেন।এনআরবি নিউজ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








