উদীচী যুক্তরাষ্ট্র’র বাংলা বর্ষবরণ উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে উদীচী যুক্তরাষ্ট্র শাখা গত রোববার উদযাপন করেছে বাংলা বর্ষবরণ উৎসব। এবারের উৎসব উৎসর্গ করা হয় মুক্তিযোদ্ধা গীতিকবি, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস্ নিউইয়র্ক সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা বের করে।
জ্যাকসন হাইটসের বিভিন্ন স্ট্রিট পদক্ষিণ করে উদীচীর স্কুলে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। মঙ্গলশোভাযাত্রা শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস, সহসভাপতি সুব্রত বিশ্বাস, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ। অনুষ্ঠানে উদীচীর সহসভাপতি সুব্রত বিশ্বাস দুটি প্রস্তাব রেখে বলেন, উদীচীর বৈশাখের এই জমায়েত ফেনীর সোনাগাজি মাদ্রাসার যৌন নিপীড়ক অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার যৌন নিপীড়নের শিকার মাদ্রাসা ছাত্রী নূসরাতকে অগ্নিদগ্ধ করে পুড়িয়ে মারার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।
তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তবে মৃত্যুর আগ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে তার দৃঢ় ও অটল অবস্থানের জন্য আমরা গর্ববোধ করি। আমরা মনে করি দেশে বিচারহীনতার সংস্কৃতিই আজ ধারাবাহিকভাবে একটার পর একটা শিশু ও নারী ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে চলেছে। তাই আজকের এই জমায়েত থেকে আমাদের দাবি অবিলম্বে ঘটনার তদন্ত শেষ করে দ্রুত বিচার কার্যের মাধ্যমে খুনী যৌননিপীড়ক সিরাজউদ্দৌলা ও তার সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তিনি বলেন, আমরা লক্ষ্য করছি এক ভয়ানক সাম্প্রদায়িক বিষে আক্রান্ত আমাদের শিক্ষা ব্যবস্থা। পাঠ্যপুস্তকের ঝকঝকে মলাটের ভেতরে বীভৎস মৌলবাদী পরিকল্পনায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্প্রদায়গত, জাতিগত এবং নারী পুরুষের বৈষম্য। গত শিক্ষাক্রমে অনৈতিকভাবে হেফাজতের দাবি ও আবদার অনুযায়ী পাঠ্যপুস্তকে প্রগতিশীল লেখকদের অসাম্প্রদায়িক চেতনার লেখাগল্প ও কবিতাবাদ দিয়ে সাম্প্রদায়িক অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়। এর বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ উঠলে কথা দেওয়া হয়েছিল আগামীতে পাঠ্য পুস্তক ছাপার সময় পরিবর্তন গুলোর ধরিয়ে নেওয়া হবে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় কোন প্রকার পরিবর্তন ব্যতিরেকে সরকার আবারও একই বই ছাপাতে চলেছে। জাতীয় শিক্ষা কমিশন বিষয়টি জানতে চাইলে বলা হয়েছে এখন পরিবর্তনের আর সময় নেই। আমরা মনে করি পাঠ্য পুস্তকে সাম্প্রদায়িক দৃষ্টি ভঙ্গিজাত পরিবর্তন, পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রার ওপর আক্রমণ, অনুষ্ঠান সংকুচিত করা, বাংলা ও বাঙালি সংস্কৃতিরওপর এক ঘৃণ্য চক্রান্ত ও ষড়যন্ত্র। তাই রাষ্ট্রের নাগরিক হিসেবে পাঠ্যপুস্তকে এই ঘৃণ্য বিকৃতির বিরুদ্ধে আমাদের যেমন কার্যকর প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তোলা আবশ্যক, তেমনি সরকারের উচিত রাষ্ট্র যন্ত্রেও নানা গুরুত্বপূর্ণ স্থানে ঘাপটি মেরে থাকা মুখোশধারী মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী ভাবাদর্শের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান করা জরুরী।
মঙ্গল শোভা যাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানে যারা অংশ গ্রহণ করেন দীপ্ত রায়, দিব্য রায়, উদিতা তন্বী,সংগীতা চক্রবর্তী, ইশ্তিয়াক সামিন, রামিসা রাইসা, অর্জুন মল্লিক, তৃষা মন্ডল, অনিক মন্ডল, অনির্বাণ রায়, অমৃতা রায় মিষ্টি, প্রমিত মহান আচার্য্য, স্মরণিকা চক্রবর্তী, অনুপল চৌধুরী, নিশাত হাসান, নাদিয়া হাসান, এনি দাস, সাবাত চৌধুরী, আদিত্য রায়, দূর্জয় রায়, সৃজয় রায়, নবনীতা চন্দ, অশোক ধর, ফারহান মাহিন অর্ণব, প্রতীক মোদক, রাজদীপ বণিক, ফারহান খান, বাধন কর্মকার, প্রিয়াঙ্কা সরকার, তাফান্নুম বিন্তে করিম নূহা, সুদীপ্ত দাস অর্ক, অনন্যা দাস শ্রুতি, অঙ্কুর বিশ্বাস, দেবদ্যূতি চৌধুরী, তাজ্জী সিদ্দিক, অর্ণব সিদ্দিক, অরিক রহমান, বাসুদেব রায়, শার্লিন তাজুইদ, সামান্থা তাজরিণ, আইরিণ ফেমড, মাহদিয়া ফাইজা, নুজাইমা ইশরাত, প্রসাদ বিশ্বাস,ফাতেমা আহমেদ সামান্তা, সোফিয়া নেসা বারী, পস্মৃতি বরুয়া, রিমি বরুয়া, সাবেরা সুফিয়া, তমালিকা মৃধা নন্দিনী।
নৃত্য ছন্দে আনন্দ পরিচালনা করেন লাকী খান এবং প্রিমা রায়। অংশ গ্রহণ করেন উদিতা তন্বী,অমৃতা রায় মিষ্টি, এনি দাস, নূহা করিম।
এবারে তবলা বিভাগের পরিবেশনা ধিন্ ধিন্ তাকে ধিন্ পরিচালনা করেন তপন মোদক এবং সহযোগিতায় ছিলেন দীপ্ত রায়। অংশ গ্রহন করেন দীপ্ত রায়,অনির্বাণ রায়,অনিক মন্ডল, অর্জুন মল্লিক,দূর্জয় রায়, সৃজয় রায়,রাজদীপ বণিক, সুদীপ্ত দাস অর্ক,বাসুদেব রায়, প্রসাদ বিশ্বাস, অশোক ধর এবং প্রতীক মোদক। সা রে গা মা পা পরিচালনা করেন সফি চৌধুরী হারুন, অনামিকা মজুমদার এবং মুত্তালিব বিশ্বাস। অনুষ্ঠানে ধন্যবাদ জানান উদীচীর সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন সাবিনা হাই উর্বি।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’