Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

লোকজ গান আর উৎসবের মধ্য দিয়ে ওয়াশিংটনে বিসিসিডিআই বাংলা স্কুলের মনোমুগ্ধকর বৈশাখী মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: April 21, 2019 | 2:21 PM

কামরুল ইসলাম: ওয়াশিংটন ডিসি: মানুষ হ মানুষ হ, আবারো তোরা মানুষ হ কিংবা গ্রামের নোওজোয়ান হিন্দু মুসলমান, জলে গিয়াছিলাম সই ইত্যাদি লোকজ গান আর উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বিসিডিআই বাংলাস্কুলের বর্ষবরন উৎসব ১৪২৬। ২০ এপ্রিল শনিবার ভার্জিনিয়ার আনানডেল শহরের ম্যাশন ডিষ্ট্রিক পার্কে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এবং ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ব্রডকাষ্টার কবি আনিস আহমেদর সুচনা বক্তব্যের মাধ্যমে ম্যাশন ডিষ্ট্রিক পার্কের মনোরম পরিবেশের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরনের এই মনোমুগ্ধকর অনুষ্ঠান। সুচনা বক্তব্যের পর দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দলীয় সঙ্গীতে বৈশাখের চীরায়ত গান আনন্দলোকে, এসো হে বৈশাখ, ধণ্য ধণ্য বলি তারে, ও আমি যুগে যুগে গান পরিবেশন করা হয়। এই পর্বে অংশগ্রহন করে নালিয়া, অতশী, শুসান, অহনা, অনিতা, নাইমা, রানিতা, ও তাসনুভা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাস্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনা। এই পর্বেও শুরুতে বাংলাস্কুলের প্রাক্তন সভাপতি ওয়াশিংটনের অত্যন্ত শ্রদ্ধেয় সবার প্রিয় ব্যক্তিত্ব শামীম চৌধুরীর প্রানবন্ত উপস্থাপনায় বাংলাস্কুলের গানের শিক্ষার্থীরা বিভিন্ন গান পরিবেশন করে বরাবরের মতই দর্শকদের প্রশংসা কুড়ায়। এই পর্বে পরিবেশিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য আজি এ ভোর যেন, ও আমার দরদী, আমি রব না রবনা, সেই রেললাইনের ধারে, পড়েনা চোখের পলক, তোমরা দেখগো আসিয়া, কোন রঙে বাইন্ধাছ ঘর খানা, বকুল ফুল বকুল ফুল, মিলন হবে কত দিনে, তোমায় হৃদমাজারে রাখব ও একতারা বাজাইও না। এই পর্বে সঙ্গীত পরিবেশন করে অংকিতা, অবন্তী, তানিশা, সুমিত, আরিয়া, হৃদি, লাইবা, লিয়ানা, মাহজাবিন, অয়ন, অহনা, অনিতা, রানিতা, শুসান, অতশী, মুহিত, ফারজান, অপসরা, এমা, পরাগ, কৌশিক, আদিত্য, সাবরিনা, নাজিলা, অঙ্গনা, নিলাদ্রী, প্রভা, রিদিতা, অনুভা, ইয়াশা, ওয়াদিয়া, শ্রেয়সী ও অন্যান্যরা।
এই পর্বে বাংলা গানের চীরসবুজ সুরকার ও গীততিকার বীর মুক্তিযোদ্ধা মরহুম আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাস্কুলের শিক্ষার্থীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করেন। বাংলাস্কুলের গানের শিক্ষার্থীদের পরিবেশনা শেষে শুরু হয় বাংলাস্কুল ড্যান্স একাডেমি শিক্ষার্থীদের পরিবেশান। শামীম চৌধুরীর উপস্থাপনায় এই পর্বে আলোকের এই ঝর্ণাধারা, দোল দোল দুলুনি, বাপুরাম শাপুড়ে, লাল শাড়ি পিন্দিবালা, ও দক্ষিনা শন শন, বৈশাখী রঙ, প্রজাপতি প্রজাপতি, এবং প্রানের বন্ধুরে।
গানগুলোর সাথে নৃত্যে অংশগ্রহন করে নায়লা, অতশী, শুসান, অহনা, অনিতা, নাইমা, রানিতা, হৃদি, মাহজাবিন, লাইবা, লিয়ানা, মিরাবেলা, জয়িতা, আরিয়া, নওমি, নালিয়া, পুনম, তানিশা, ইশরা, অবন্তি, অয়ন, মুহিত, ফারজান, অপসরা, এমা, পরাগ, কৌশিক, আদিত্য, সাবরিনা, নাজিলা, অঙ্গনা, নিলাদ্রী, প্রভা, রিদিতা, অনুভা, ইয়াশা, ওয়াদিয়া, শ্রেয়সী অংকিতা, সুমিত, ও আরিয়া।
এরপর প্রজ্ঞা আহমেদর সঞ্চালনায় শুরু হয় বাংলার লোকজ গানের উৎসব। মহিতোষ তালুকদারের পরিচালনায় এই পর্বে বৃহত্তর ওয়শিংটনের প্রায় পঞ্চাশজন শিল্পী অংশগ্রহন করে। এই পর্বে শিল্পীরা বিভিন্ মুখোশ হাতে নেচে গেয়ে ঢোল বাদ্য বাজিয়ে লালন শাহ’র ধন্য ধন্য বলি তারে, শাহ আবদুল করিমের গাড়ি চলেনা চলেনা, শিতলাং শাহ’র শুয়া উড়িল উড়িল, মুজিব পরদেশীর সাদা দিলে কাদা, একক আমি তোমার নাম লইয়া কান্দি, হাসন রাজার লোকে বলে বলেরে, কালু শাহ’র লোহারে বানাইল কাঞ্চা সোনা, রাধারমন দত্ত’র জলে গিয়াছিলাম সই, মানুষ হ মানুষ হ এবং সবশেষে শাহ আবদুল করিমের গ্রামের নওজোয়ান গানটি পরিবেশনা শেষে আরো জোরে হেইও, চলরে সবাই হেইও, সবাই মিলে হেইও ইত্যাদি শ্লোগানে শ্লোগানে মঞ্চ ত্যাগ করেন।
এই পর্বে হারমোনিয়ামে ছিলেন বাংলাস্কুলের গানের শিক্ষক নাছের চৌধুরী, তবলায় আশীষ বড়ুয়া, বাঁশীতে মোহাম্মদ মাজেদ, ঢোল হিমু রোজারিও সহ অন্যান্যরা। এরপর বাংলাস্কুলের পরিচালকমন্ডলীদেরকে মঞ্চে পরিচয় করিয়ে দেন বাংলাস্কুলের সভাপতি আতিয়া মাহজাবিন নিতু ও সাধারন সম্পাদক শিমুল সাহা মৌ। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। সবশেষে স্থানীয় দুটি ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV