Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

শ্রীলংকায় সন্ত্রাসী হামলার নিন্দা-প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: April 22, 2019 | 1:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শ্রীলংকায় সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে নিউইয়র্কে। আঞ্চলিক-সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতি-গোষ্ঠী-ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যের আহবান জানানো হয়।

২১ এপ্রিল রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নিকটে কুইন্স প্যালেসে ঢাকার নবাবগঞ্জ এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি এ নিন্দা জ্ঞাপন করেন।জাতিসংঘের শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও খান’স টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান বলেন, নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই শ্রীলংকায় বর্বরোচিত হামলার ঘটনা ঘটলো। আমরা এমন সন্ত্রাসের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার অনুরোধ রাখছি।

এসময় উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন, সিদ্দিকুর রহমান, মমতাজ শাহানা, সেলিম ইব্রাহিম, গনেশ কীর্তনিয়া, শেখ আব্দুল মালেক, মনসুর আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত বিপুলসংখ্যক প্রবাসীর সকলেই সন্ত্রাসীদের প্রতি ঘৃণা ও ধিক্কার জানিয়েছেন। 

এদিকে, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. খন্দকার মনসুর এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি শহিদুল ইসলাম, ডেমোক্রেটিক পার্টির তৃণমূলের সংগঠক খোরশেদ খন্দকার এক বিবৃতিতে শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ