Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ইউক্রেনের প্রেসিডেন্ট হলেন কৌতুক অভিনেতা!

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: April 22, 2019 | 12:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইউরোপের যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট পদে নির্বাচনে জিতেছেন দেশটির কৌতুক অভিনেতা ভোলোদিমির জেলেনস্কি। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী পেত্রো পোরশেঙ্কো হারিয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেতা।

বুথরেফ জরিপের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজনীতিতে নতুন যোগ দেওয়া এ প্রার্থীকে ভোট দিয়েছেন দেশটির অধিকাংশ জনগণ। যিনি মাত্র তিন সপ্তাহ আগে ভোটের প্রথম রাউন্ডে ৭০ শতাংশ সমর্থন পেয়েছিলেন। আপাত ফলাফলে পেত্রো পোরশেঙ্কো বিশাল ব্যবধানে হেরেছেন বলে দেখা যাচ্ছে।

এদিকে গতকাল রোববার জেলেনস্কি জয়ে পর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি কখনো আপনাদের হতাশ করবো না’।

তিনি বলেন,‘আমি এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হইনি। তারপরও ইউক্রেনের নাগরিক হিসেবে সোভিয়েত পরবর্তী দেশগুলোকে আমি বলতে চাই, আমাদের দিকে তাকিয়ে দেখুন। সবকিছুই সম্ভব।’

যদি জরিপের ফলাফল সঠিক হয়, তাহলে জেলেনস্কি পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হবেন। আজ সরকারি ফলাফল প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে।

জেলেনস্কি মূলত টিভি সিরিজের জন্য পরিচিতি।প্রেসিডেন্ট পদে নির্বাচনে মূলত তরুণ ভোটাররা তাকে বিপুল সমর্থন জুগিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি ব্যাপকভাবে সরব ছিলেন।

একই সঙ্গে ইউক্রেনীয় ও রুশ ভাষায় পারদর্শী জেলেনস্কি। এ ছাড়া দেশটির একটি টিভি চ্যানেলের মালিক তাকে পুরোদস্তুর পৃষ্ঠপোষকতা দেন। dainik amader shomoy

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV