নিউইয়র্কে বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র বাংলা বর্ষ বরণ ও নতুন কমিটির পরিচিতি
https://www.facebook.com/USANewsNY/videos/416733192512294/
ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গত ২১ এপ্রিল রোববার অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র নতুন কমিটির পরিচিতি ও বাংলা বর্ষ বরণ উৎসব। নিউইয়র্ক সিটির জ্যামাইকার ইকরা পার্টি হলে অনুষ্ঠিত হয় বৃহত্তর ময়মনসিংহবাসীর এ মিলনমেলা। এদিন বিকেল থেকে গভীর রাতের এ আয়োজনে নয়া কমিটির শপথ ছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, মজাদার খাবার, শিশু-কিশোর ও বড়দের জন্য নানা আকর্ষণীয় পর্ব। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশ নিয়ে উপভোগ করেন এ আনন্দ আয়োজন। দেশীয় সাজে সজ্জিত হয়ে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন সকলে। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা পরিবেশন করেন তাদের অসাধারণ পরিবেশনা।

নতুন কার্যকরি কমিটি (২০১৯-২০২০)কে পরিচয় করিয়ে দেন স্থায়ী কমিটি প্রধান মো: নাসির উদ্দিন নাসির এবং শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা মো: হাফিজুর রহমান।
সংগঠনের সভাপতি মাহবুবুল আলম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটি প্রধান মো: নাসির উদ্দিন নাসির, স্থায়ী কমিটির সদস্য মাহবুব কবির বাবু, প্রধান উপদেষ্টা মো: হাফিজুর রহমান, উপদেষ্টা রইছ উদ্দীন, টিটু খান, মোঃ হিমেল, মাহবুবুর রহমান মানু ও হাবিবুর রহমান হারুন, সিনিয়র সহ-সভাপতি মো: রুহুল আমিন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান, এশিয়ান মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট সাইদুর রহমান লিংকন, নারী নেত্রী মাকসুদা আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্বে উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: এমএ বারী বাদল, সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন, কোষাধ্যক্ষ নূর মো: ফয়সাল মনি এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পল্লব সরকার।

বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র নতুন কমিটির কর্মকর্তারা হলেন :
কার্যকরী কমিটি : সভাপতি মাহবুবুল আলম খসরু, সিনিয়র সহ-সভাপতি মো: রুহুল আমিন জুয়েল, সহ-সভাপতি তোজাম্মেল হক, মো: রুকন উদ্দিন আহম্মেদ ও মো: আজিজুল হক, সাধারণ সম্পাদক মো: এমএ বারী বাদল, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বপন, খোরশেদ আলম বিপ্লব, মো: শামসুল আলম খোকন ও সাইয়েদ ওয়াহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন, মো: মাহবুবুর রহমান ও নিলোৎপল সরকার ধ্রুব, কোষাধ্যক্ষ নূর মো: ফয়সাল মনি, প্রচার সম্পাদক মো: আনোয়ার হোসেন তোফা ও মো: আল আমিন, দপ্তর সম্পাদক মো: সবুজ উল্লাহ সবুজ, সমাজ কল্যাণ সম্পাদক মো: আব্দুল হালিম ও মো: শাহাব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: শাহনেওয়াজ জামান শাম্ত, আন্তর্জাতিক সম্পাদক মো: আব্দুল্লাহ আল মুরাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পল্লব সরকার, ক্রীড়া সম্পাদক মো: মোজাম্মেল হক, সহ-ক্রীড়া সম্পাদক একরামুল ইসলাম খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মুরাদ সরকার মুরাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুর রহমান জুয়েল, বার্ষিকী সম্পাদক মো: আনোয়ার হোসাইন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান ও মো: মিহাদুজ্জামান খান মিজান, মহিলা বিষয়ক সম্পাদক এমএ মৌলি ও পাপড়ি মাহবুব, কার্যকরী সদস্য মো: মাহবুবুর রহমান, মো: হাফিজুর রহমান চন্দন, একেএম শফিকুল হক, মাহবুবুল আলম আলমগীর, এটিএম নোমান, মো: ফয়সাল আজাদ, শামীম, মো: মামুন, মো: রবিউল হাসান, মো: সারোয়ার কামাল, মো: সারোয়ার জাহান চন্দন, মো: মাহমুদ, জয়ন্ত দে ও মো: মোতালিব ভুঁইয়া।

উপদেষ্টা কমিটি : প্রধান উপদেষ্টা মো: হাফিজুর রহমান, উপদেষ্টা রইছ উদ্দীন, টিটু খান, মোঃ হিমেল, মাহবুবুর রহমান মানু, হাবিবুর রহমান হারুন, মিজানুর রহমান খান, আজাহার আলি খান, মো: নুরুল ইসলাম, আনোয়ার আলম ভূইয়া, হেদায়েতুল ইসলাম, আক্তারুজামান হ্যাপী, প্রকৌশলী মো: আশরাফ আলি, আবদুল মান্নাফ তালুকদার, মো: আমিরুল ইসলাম কামাল, শেখ আল হাদী, অ্যাডভোকেট আবু তাহের হিরু ও মোঃ শাজাহান আকন্দ।

স্থায়ী কমিটি : প্রধান মো: নাসির উদ্দিন নাসির, সদস্য মাহবুব কবির বাবু, মোহাম্মদ আব্দুল হান্নান ভূইয়া লিটন, মাহবুবুর রহমান লিটন, শাহ আলম ও মাহবুবুল আলম খসরু (পদাধিকারে)।
পৃষ্ঠপোষক কমিটি : প্রধান পৃষ্ঠপোষক খুরশিদ আলম সেলিম (অলিম্পিক স্বর্ণ পদক প্রাপ্ত আর্ট/ শিল্পী),
পৃষ্ঠপোষক এমএ সুলতান উদ্দিন এবং কৃষিবিদ মকবুল হসেন তালুকদার।

নৈশভোজের পর জনপ্রিয় শিল্পীরা একের পর এক সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। মনমুগ্ধকর পরিবেশনায় অংশ নেন সঙ্গীত শিল্পী সজিব, বন্যা, ফেরদৌস, নীল উৎফল সরকার প্রমুখ। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন হল ভর্তি দর্শকরা।

বক্তারা প্রবাসে বাঙালী ঐতিহ্যকে ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, এধরনের উৎসব আয়োজন আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত হবার একটি বড় সুযোগ। এ ধরনের উৎসব নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দেবে। দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে বিশেষ ভূমিকা রাখবে।

অভিষিক্ত কর্মকর্তারা কবরস্থান ক্রয় সহ বৃহত্তর ময়মনসিংহবাসী কল্যাণে নানা উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
অতিথি ও সদর্যরা আনন্দঘন আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes