Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুবলীগ নেতা নিখিলের সাথে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: April 22, 2019 | 7:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ আওয়ামী যুব লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. মাইনুল হোসেন খান নিখিলের সাথে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। স্থানীয় সময় সোমবার দুপুরে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজে এ সভার আয়োজন করা হয়।


সংগঠনের সভাপতি আবুল খায়ের আখন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর পরিচালনায় এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল বাশার মিলন, এডভোকেট আবদুর রউফ, সাইদ হক শরীফ, তাছলিমা আক্তার, শিরিন আক্তার, মাইসা আখন্দ, আসিফুল আখন্দ, রেজানুল করিম, মিজানুর রহমান, সাদিয়া চৌধুরী, সাইফুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট কামাল আহমেদ, স্বপন প্রমুখ। অনুষ্ঠানে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সদস্য ছাড়াও বৃহত্তর কুমিল্লা প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাইনুল হোসেন খান নিখিলকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। দেশে প্রবাসীদের বেশি করে বিনিয়োগের আহবান জানিয়ে তিনি বলেন, এতে নিজেরা লাভবান হওয়ার পাশাপশি দেশও উপকৃত হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সফরে আসা বাংলাদেশ আওয়ামী যুব লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. মাইনুল হোসেন খান নিখিলের বাড়ি বৃহত্তর কুমিল্লার চাঁদপুরের মতলবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV