বেঙ্গল ক্যাবি সোসাইটি অব নিউইয়র্ক’র নির্বাচন : সভাপতি মাহামুদ, সাধারণ সম্পাদক সবুজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট হল রুমে
গত ২১ শে এপ্রিল রবিবার বেঙ্গল ক্যাবি সোসাইটি অব নিউইয়র্ক’র ২০১৯-২০২১ সালের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সোসাইটির দিন ও রাতে কর্মরত সদস্যদের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়। সভাপতি নির্বাচিত হয় মাহামুদ এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, সহ সভাপতি এম.এইচ জামিল আহমেদ, সহ সভাপতি জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক সাঈদ এস রহমান, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন, কোষাধ্যক্ষ বোরহান খান, প্রচার সম্পাদক মোহাম্মদ ফিরোজ, সদস্য মিলন চৌধুরী ইকবাল, আমিরুজ্জামান চৌধুরী, আবুল কাসেম, জিয়াল রিয়াদ, সরওয়ার বাকী, শামীম আহমেদ, সাথে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা কমিটি : সাবেক প্রধান নির্বাচন কমিশনার লিয়াকত আলী, সাবেক নির্বাচন কমিশনার মোশারফ হোসেন, সাবেক অডিট কমিশন কায়েস সরকার, সাবেক সভাপতি আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সভাপতি আয়াজ মোহাম্মদ রানা, সাবেক সভাপতি হোসেন আহমেদ, সাবেক সভাপতি আজিজ খান।
নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান উপস্থিত সদস্যবৃন্দ, আগামী ১৪ মে পবিত্র মাহে রমজানের বার্ষিক ইফতার পার্টি এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হবে। আগামী
৭ জুলাই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। স্থান পরবর্তী জানানো হবে। বেঙ্গল ক্যাবি সোসাইটির ইয়েলো ক্যাব চালাত এমন সদস্য উবার-লিফ্ট সহ বিভিন্ন পেশায় আছে তাই উপস্থিত সকল সদস্যদের দাবী এখন থেকে বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক নাম পরিবর্তন করা হবে। ক্যাবি অব থাকবে না। নতুন বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক নামে রেজিষ্ট্রেশান করা হবে।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature