Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফিলাডেলফিয়ায় মুনার ৩ দিনব্যাপী কনভেনশন ৫ জুলাই শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: April 27, 2019 | 3:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারে ১৫ সহস্রাধিক প্রবাসীর অংশগ্রহণে ৩ দিনব্যাপী ‘মুনা কনভেনশন-২০১৯’ শুরু হবে ৫ জুলাই। ‘ইসলাম দ্য ব্যালেন্সড ওয়ে অব লাইফ’ মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশি মুসলমানদের সংগঠন ‘মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা’ তথা মুনার এ কনভেনশনের বিভিন্ন সেশনে অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইমাম সিরাজ ওয়াহাজ্জ, ইমাম দেলোয়ার হোসাইন, ইমাম সোয়াইব ওয়েব, উস্তাদ ওয়াহাজ তারিন, ইমাম জাইদ সাকির, ড. ফারহান আব্দুল আজিজ, ড. আলতাফ হোসাইন, ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ, উস্তাদা দুনিয়া সোয়াইব, শেখ আবুল কালাম আজাদ বাশার, ইমাম আসিফ হিরানি, ড. সুজি ইসমাইল প্রমুখ।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে কনভেনশনের সামগ্রিক প্রস্তুতির আলোকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, এটি হচ্ছে মুনার ষষ্ঠ কনভেনশন। গত বছরের কনভেনশনও একই স্থানে অনুষ্ঠিত হয় এবং তা ছিল দুদিনের। সেখানে ১০ সহস্রাধিক প্রবাসীর সমাগম ঘটেছিল। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপনকালে কনভেনশন কমিটির আহ্বায়ক আরমান চৌধুরী আরও বলেন, ‘মুনা আমেরিকার একটি দাওয়াতি সংগঠন। মানুষের নৈতিক, ব্যক্তিগত ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তালাশের নিমিত্তে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত মুনা নিউইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশনভুক্ত। বর্তমানে আমেরিকার ৩০এরও অধিক অঙ্গরাজ্যে কর্ম তৎপরতা পরিচালনা করছে।’
সংবাদ সম্মেলনে মুনার নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জাতীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান, কনভেনশনের নির্বাহী পরিচালক হারুন অর রশীদ, মুনার মিডিয়া সম্পর্কিত প্রধান কর্মকর্তা মাহবুবুর রহমান এবং ব্রুকলীন নর্থের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল আরিফ।

‘মুনা আমেরিকায় জাতীয়ভিত্তিক সংগঠন হলেও মুনার প্রাথমিক ফোকাস হচ্ছে বাংলা ভাষাভাষী তথা বাংলাদেশি আমেরিকান কমিউনিটি। মুনা প্রধানত: বাংলা ভাষাভাষীদের মাঝেই এর কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এদের দুনিয়াবি ও পরকালীন কল্যাণ নিশ্চিত করতেই মুনা তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সাথে নিজের আধ্যাত্মিক, নৈতিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের সংরক্ষণ করতেও মুনা কাজ করছে’-উল্লেখ করেন আরমান চৌধুরী। 

আসন্ন কনভেনশনে তরুণ-তরুণীদের জন্য থাকবে আলাদা ‘ইয়ুথ কনভেনশন।’ ভারসাম্যপূর্ণ জীবনের বিভিন্ন দিক ও বিভাগের উপর সমান্তরালভাবে কর্মসূচি থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ইসলামী ও অন্যান্য সামগ্রির দোকানও থাকবে। রয়েছে ছোট্টমনিদের জন্যে খেলাধূলার রাইড। এ কনভেনশনকে অতীতের মতোই সাফল্যমণ্ডিত করতে গণমাধ্যমের আন্তরিক সহায়তা কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV