নিউইয়র্কে বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল
https://www.facebook.com/USANewsNY/videos/782510265466040/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ওয়েস্ট ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার অব আমেরিকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গত ২৭ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল। মাহফিলে কুরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচনা, দোয়া-মুনাজাত সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। মরহুম ড. সিকান্দার আলী, শবতারা বিবি, রাবেয়া আলী, ইরশাদ আলী, আবদুল খালেক, নাজাবত আলী, ড. শাহাব উদ্দিন, আহমেদ জাহান সোহান, সৈয়দ মোকাদ্দেস আলী এবং খালিস মিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ ঈসালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়।

ওয়েস্ট ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার অব আমেরিকার খতিব হাফেজ জমসেদ হোসেনের সভাপতিত্বে এ আলোচনা ও মিলাদ মাহফিলে অংশ নেন পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, মাওলানা রহমত উল্লাহ, হাফিজ ওহি চৌধুরী, হাফিজ জমির আলী প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানব জাতির শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মহানবী (সা.) কে সৃষ্টি করা না হলে আল্ল¬াহ কিছুই সৃষ্টি করতেন না। প্রকৃত মুমিন হতে হলে প্রিয় রাসূল (সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে।
বিপুল সংখ্যক মুসল্লী এ মাহফিলে যোগ দেন। পরে মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: মাঈনুল ইসলাম। মুসল্লীদের মাঝে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’