Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

YouTube থেকে আয় করুন ইচ্ছামতো

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: April 29, 2019 | 12:26 AM

এম. জুয়েল : এটা বলার অপেক্ষা রাখে না যে YouTube সমস্ত বিশ্বের একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। এটার জনপ্রিয়তা এটোতা বেশী যা কল্পনাও করা যায় না। এমন অনেক ভিডিও দেখা যায় যা কিনা আপলোড হওয়ার সাথে সাথে মিলিয়নের উপরে ভিউ হয়ে যায় এবং এ থেকে কনটেন্ট তৈরী কারকরা হাজার হাজার ডলার আয় করছে। এমনকি বাংলাদেশে বসে অনেক ছেলে বৎসরে ৫০ হাজার ডলার বা তাঁর বেশীও আয় করছে। অনেকে এসব কনটেন্ট তৈরীর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও পেয়েছে। এসব কথা সকলের জানা। তব্ওু এই তথ্যমূলক লেখার কারন প্রতিনিয়তই আমি কোথাও না কোথাও থেকে প্রশ্ন পাই কিভাবে YouTube চ্যানেল চালু করা যায়, কখন সেখান থেকে টাকা রোজগার শুরু হবে ইত্যাদি।
আমার লেখাটা তাঁদেও জন্য যারা এখনো চ্যানেল শুরু করেন নাই বা যারা করেছেন এখনো পর্যন্ত আয়ের দোর গোড়ায় পৌছতে পারেন নাই তাঁদেও জন্য। YouTube চ্যানেল চালু করার জন্য আপনার Gmail একাউন্ট যথেষ্ট। জিমেইল একাউন্ট দিয়ে শুধু চ্যানেল সেট আপ করতে হবে। YouTube চ্যানেল সেট আপ এর বর্ননা দেয়া হলো:
১) www.youtube.com যেয়ে আপনার জিমেইল দিয়ে লগইন করবেন।
২) তারপর মাই চানেলে যাবেন।
৩) নি¤েœাক্ত ছবির সাথে মিল রেখে চ্যানেল আর্ট, প্রফাইল ছবি এবং আপনার একাউন্ট ভেরিফাই করবেন ফোন নম্বর দিয়ে।

সেট আপ সম্পূর্ন হয়ে গেলে ভিডিও আপলোড করা শুরু করুন। সোশ্যাল মিডিয়া, ইমেইল এর মাধ্যমে আপনার চ্যানেল এর প্রচার শুরু করুন। আপনার চ্যানেলে ১০০ সাবস্ক্রাইবার হলে আপনি কাস্টম ডোমেইন তৈরী করতে পারবেন। মনে রাখবেন মান সম্মত কাস্টম ডোমেইন নেম আপনার চ্যানেল ও ভিডিও প্রচারে গুরুত্বপূর্ন ভ’মিকা রাখবে। আপনি যেকোন বিষয়ের উপরেই ভিডিও তৈরী এবং আপলোড করতে পারবেন। মনে রাখবেন আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয় নিয়েই চেষ্টা করবেন অবশ্যই সফলতা পাবেন।
মনিটাইজেশনের জন্য আবেদন এবং আয় শুরু:
এখন আয় শুরু করা আগের মতো সহজ নয়। আয় শুরুর জন্য আবেদন করতে আপনাকে দুটি শর্ত অবশ্যই পূরন করতে হবে ১) আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার হতে হবে এবং ২) ৪০০০ মিনিট ওয়াচ টাইম হতে হবে গত ১২ মাসের মধ্যে।
এ ছাড়া আপনার একাউন্ট এ্যাডসেন্সের সাথে সংযুক্ত হতে হবে। এ সব শর্ত পূরন হবার পর আপনার ভিডিওতে এ্যাড আসা শুরু হবে। যতো বেশী মানুষ এটাকে দেখবে আপনার আয় ততো বাড়বে। দর্শক বাড়াতে নিয়মিত ভিডিও আপলোডের বিকল্প নাই।
চ্যানেল চালু করার পর থেকে যে কাজগুলো আপনি অবশ্যই করবেন না:

  • কপি রাইট করা যাবে না অর্থাৎ কোনভাবেই অন্যের ভিডিও আপলোড করা যাবে না। ব্যতিক্রম আছে যে সমস্ত ভিডিও Creative Commons License এর আ্ওতায় সেগুলো পুন:ব্যাবহার করা যাবে।
  • Community Guideline লংঘন করা যাবে না।
    YouTube এর সাহায্য পেজে এসব সংক্রান্ত নীতিমালা দেখে নিবেন।
    YouTube এর ভিডিও তৈরী এবং আপলোডের সময় যে জিনিসগুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন তা হলো ভিডিওর ভালো টাইটেল হতে হবে, থা¤œনেইল আকর্ষনীয় হতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হতে হবে। এসব ভালো হলে সহজেই দর্শকরা আপনার ভিডিও খুজে পাবে, দেখবে এবং আপনার আয় বাড়তে থাকবে। যে কোন প্রশ্ন থাকলে মতামতে লিখবেন আমি উত্তর দিবো এবং সহায়তা করার চেষ্টা করবো।
  • এম. জুয়েল : IT QA Specialist, USA
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV