নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র ২১ সদস্যের কমিটি : সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক জয়নাল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের দু’বছর মেয়াদী ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি সাব্বির হোসেন, সিনিয়র সহ সভাপতি এমএম আলী লকুস, সহ সভাপতি আজমান আলী ও মামুন আলী, সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ গোলাম মুহিত, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন নানু, দপ্তর সম্পাদক মিজানুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক মুহিবুর হাসান শিহাব, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, মহিলা সম্পাদিকা সেনা ইমরান, সমাজকল্যাণ সম্পাদক মজিবুর রহমান সরদার,
কার্যকরী সদস্য : আবদুল হক চৌধুরী, মোহাম্মদ মিটু আলী, নজরুল ইসলাম চৌধুরী, রুকন হাকিম, ফজলুল চৌধুরী নয়ন, মোহাম্মদ সুহেল মিয়া ও মোহাম্মদ জুমন।
নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান. সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাহী কমিটির ২১ সদস্যের মধ্যে কেবল সভাপতি পদে সাব্বির হোসেন, সহ সভাপতি পদে এমএম আলী লকুস, সাধারণ সম্পাদক পদে জয়নাল চৌধুরী এবং সহ সাধারণ সম্পাদক পদে ইমরান আলী মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার একটি রেষ্টুরেন্টে সম্প্রতি এ সংগঠনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার কর্মকর্তার নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী। এসময় নির্বাচন কমিশনের সদস্য বজলুর রহমান, দেওয়ান বজলু চৌধুরী ও আবু সাঈদ কুটি চৌধুরী উপস্থিত ছিলেন। ওই সময় নির্বাচন কমিশন নির্বাচিত কর্মকর্তাদের এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব প্রদান করে।
নব নির্বাচিত সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান. তারা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করেন। শিগগিরই অভিষেকের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে বলে জানান। এসোসিয়েশনের জনকল্যানমূলক কর্মকান্ডের জন্য তারা বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার সার্বিক সহযোগিতাও কামনা করেন।

- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes