Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু এশিয়ান এ্যাথলেটিক্স এসোসিয়েশন’র টেকনিক্যাল কমিটির মেম্বার নির্বাচিত : যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় খেলোয়ারদের অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: April 30, 2019 | 9:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু এশিয়ান এ্যাথলেটিক্স এসোসিয়েশন এর টেকনিক্যাল কমিটির মেম্বার নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ এপ্রিল কাতারের দোহার উইন্ডহ্যাম গ্র্যান্ড রিজেন্সী হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলা-ধুলা, সভা, সেমিনারে অংশগ্রহণ সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার মান উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এডভোকেট আব্দুর রকির মন্টুকে এশিয়ান এ্যাথলেটিকস এসোসিয়েশন এর টেকনিক্যাল কমিটির সদস্য নির্বাচিত করা হয়। এই প্রথম বারের মত আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে এ্যাথলেটিক্সের সর্বোচ্চ একটি পদে বাংলাদেশ নির্বাচিত হল। যা বাংলাদেশের এ্যাথলেটিক্সে সর্বোচ্চ একটি অর্জন।
এক সময়ের যুক্তরাষ্ট্র প্রবাসী কৃতি খেলোয়ার ও সংগঠক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু এশিয়ান এ্যাথলেটিক্স এসোসিয়েশন’র টেকনিক্যাল কমিটির মেম্বার নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়ারবৃন্দ, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা ও বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস, সাবেক জাতীয় খেলোয়ার মোশাররফ হোসেন খান, সাইদুর রহমান ডন, মোস্তফা হোসেন মুকুল, সাঈদ উর রব, আরিফুল হক, শাহজালাল মবিন, বিমল চন্দ্র তরফদার, ওমর ফারুক, কারার মিজান, ইলিয়াস হোসেন, রানা ফেরদৌস চৌধুরী, বক্সার সেলিম, জাহাঙ্গীর হোসেন, সফিকুল ইসলাম জন, আকতার হোসেন ফজলু, আয়াজ খান, ছোট ইউসুফ, গোলাম মোস্তফা, আবদুল্লা সাইফ, আবদুর রউফ পাশা, মহিউদ্দিন দেওয়ান, নাজমুল ইসলাম, সৈয়দ এনায়েত আলী, শাহান উদ্দিন চৌধুরী, তৈয়বুর রহমান টনি, পিনাকি সেন, জাবেদ খসরু, লাকী চৌধুরী আখীসহ অন্যান্যরা অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু এশিয়ান এ্যাথলেটিক্স এসোসিয়েশন’র টেকনিক্যাল কমিটির মেম্বার নির্বাচিত হওয়ায় তাকে প্রবাসীদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
জানা যায়, এশিয়ান এ্যাথলেটিক্স এসোসিয়েশন’র টেকনিক্যাল কমিটির নব নির্বাচিত সদস্য আব্দুর রকিব মন্টু সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একজন কৃতি খেলোয়ার। তিনি অ্যাথলেটিকস, ফুটবল, ভলিবলে জেলা, বিভাগ এবং জাতীয় চ্যাম্পিয়ন। অসংখ্য বার স্বর্ণ পদক বিজয়ী মন্টু ১৯৮৬ সালে পোল ভল্টে জাতীয় রেকর্ড গড়েন (১১ফুট ৯ইঞ্চি), ১৯৯৩ সালে বুয়েট মাঠে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পোল ভল্ট ও বর্শা নিক্ষেপে স্বর্ণ পদক বিজয়ী হন। সিলেটের কৃতি সন্তান আব্দুর রকিব মন্টু বিজেএমসির হয়ে ১৯৯২, ১৯৯৬ ও ২০০০ সালে বাংলাদেশ গেমসসে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি ফুটবলে প্রতিভা অন্বেষন কর্মসূচিতে সিলেটের একমাত্র খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন। কৃতি ফুটবলার মন্টু পরবর্তীতে দেশে বিদেশে নানা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও সাধারণ বীমা ক্লাবের পক্ষে খেলেন।
বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আব্দুর রকির মন্টু বিগত দুই বছর দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা, মিটিং, সেমিনারে অংশগ্রহণ সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার মান উন্নয়নে যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখার জন্য এশিয়ান এ্যাথলেটিকস এসোসিয়েশন এর টেকনিক্যাল কমিটির সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের নিজামপুরের বাসিন্দা। সিলেটে আব্দুর রকিব মন্টুদের পরিবার অ্যাথলেট পরিবার হিসেবে পরিচিত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এ পরিবারের সাত সদস্যের সবাই জাতীয় পর্যায়ের কৃতী অ্যাথলেট ছিলেন। সকলেই ক্রীড়া ক্ষেত্রে স্বর্ণ পদক বিজয়ী হয়ে সাফল্যের অনন্য নজির স্থাপন করেন। আব্দুর রকিব মন্টুর বাবা তদানীন্তন পূর্ব-পাকিস্তান জাতীয় অ্যাথলেট দলের অধিনায়ক মোঃ বশির আলী ১৯৬৫-’৬৬ সালে পাকিস্তান অলিম্পিক দলের নেতৃত্ব দেন। ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের হাবিলদার বশির আলী পাকিস্তান অলিম্পিকে পূর্ব পাকিস্তান সেনাবাহিনী ও পরবর্তীতে পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থার প্রতিনিধিত্ব করেন। তিনি গোলক, চাকতি, বর্শা এবং হেমার থ্রোতে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। বর্শা নিক্ষেপে জাতীয় রেকর্ড করে তিনি স্বর্ণপদক লাভ করেন। অ্যাথলেট আলহাজ্ব বশির আলী ২০০৬ সালের ১৪ মার্চ ফেঞ্চুগঞ্জের নিজামপুর গ্রামে ইন্তেকাল করেন।
অ্যাথলেট আলহাজ্ব বশির আলীর পদাংক অনুসরণ করে তার ৩ ছেলে ও ৩ মেয়ে সবাই বাংলাদেশের ক্রীড়াঙ্গণে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক ছিনিয়ে আনেন। বর্তমানে আব্দুর রউফ পাশা ও আব্দুর রকিব মন্টু ছাড়া সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী।
আব্দুর রকিব মন্টুর বড় ভাই আব্দুর রহিম বাদশা বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি হাইজাম্প, লংজাম্পে বিভিন্ন সময় স্বর্ণপদক অর্জন করেন। ফুটবল, ভলিবল, সাঁতারেও স্বর্ণ পদকে ভূষিত হন তিনি। আব্দুর রহিম বাদশা বিজেএমসি, ল্যান্ডকাস্টমস এবং বাংলাদেশ রেলওয়ের হয়ে বিভিন্ন গেমসসে অংশগ্রহণ করেন। বাংলাদেশ গেমস ১৯৮৪তে চট্টগ্রাম বিভাগের অধিনায়কত্ব করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কর্তৃক সেরা অ্যাথলেট নির্বাচিত হন তিনি।
এদিকে, এশিয়ান এ্যাথলেটিক্স এসোসিয়েশন’র টেকনিক্যাল কমিটির নব নির্বাচিত সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এক প্রতিক্রিয়ায় বলেন, এশিয়ান এ্যাথলেটিক্স এসোসিয়েশন তাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে তা পালনে তিনি যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন। বাংলাদেশ ও এশিয়ান অ্যাথলেটিকসকে সামনে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV