Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে খলিল বিরিয়ানী হাউজ’র অয়েলকাম রামাদান শীর্ষক সেমিনার : গুনাহ মাফের সর্বোত্তোম মাস রমজান

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: May 1, 2019 | 2:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল পার্টি সেন্টারে গত ৩০ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে অয়েলকাম রামাদান শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে আলোচকরা পবিত্র কুরআন-হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বর্ণনা করেন। রোজা পালনের নিয়ম-কানুনসহ মাহে রমজানের পবিত্রতা রক্ষায় করনীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইসলামী স্কলারগণ। তারা বলেন, গুনাহ মাফের সর্বোত্তোম মাস হচ্ছে রমজান।


সেমিনারে আলোচনায় অংশ নেন মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি, পার্কচেষ্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, হাফিজ জাকির আহমেদ, প্রফেসর ইকবাল প্রমুখ।
মজুমদার ফাউন্ডেশনের কর্ণধার মূলধারার রাজনীতিক আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং আইটিভির সিইও মাওলানা শহিদুল্লাহর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন খলিল বিরিয়ানী হাউজ, খলিল হালাল চাইনিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোঃ খলিলুর রহমান।


অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন, মার্কস হোম কেয়ারের ম্যানেজার কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আলমাস আলী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নজরুল হক, আহবাব চৌধুরী খোকন প্রমুখ। খলিল বিরিয়ানী হাউজ, খলিল হালাল চাইনিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারের আয়োজনে এ সেমিনারের স্পন্সর ছিল মজুমদার ফাউন্ডেশন।
সেমিনারে আলোচকগণ বলেন, পবিত্র রমজান মাস অন্যান্য মাস থেকে মর্যাদাপূর্ণ একটি মাস। এ মাসেই মহান আল্লাহপাক পবিত্র কুরআন নাজিল করেন। মহানবী (সা.)-এর নিকট মহান আল্লাহ প্রেরীত পবিত্র কোরআন বিস্ময়কর, বিশ্বজনীন, চিরন্তন এক মহাগ্রন্থ। আল-কোরআন সঠিক পথের দিশারী। ইহকালীন ও পরকালীন সব কিছুরই দিক নির্দেশনা রয়েছে এ পবিত্র কোরআনে। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান তারা।


আলোচকরা বলেন, রমজান মাসেই পবিত্র শবেকদর নামে মহা মহিমান্বিত এক রজনী রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে মহান আল্লাহতায়ালা পবিত্র কুরআন নাজিল করেন। শবেকদর রাত মুমিন মুসলমানদের ইবাদত-বন্দেগির, পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির। এ রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। যারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, গুনাহ মাফ চান, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। গুনাহ মাফের জন্য রমজান মাস হচ্ছে সর্বোত্তোম মাস।


তারা বলেন, প্রকৃত অর্থে রমজান মুসলমানের জন্য আল্ল¬াহ তায়ালার নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। একজন সত্যিকার মুসলমানের দায়িত্ব হলো, আল্ল¬াহ প্রদত্ত ইবাদতের বিশেষ মৌসুমগুলোর জন্য পূর্বপ্রস্তুতি গ্রহণ করা। রমজানের ববরকতময় মাসের জন্য প্রস্তুতিস্বরূপ কিছু কাজ এখন থেকে শুরু করতে পারি।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী এ আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলো খলিল বিরিয়ানী হাউজ। এদিন বাদ মাগরিব পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে সু-স্বাগতম মাহে রমজান অনুষ্ঠানটি শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফিজ জাকির আহমেদ। দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি। শেষে তবারুক বিতরণ করা হয়। বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন সেমিনারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV