নিউইয়র্কে জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুব আলী বুলুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে
গত ৩০ শে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মরহুম মাহাবুব আলী বুলুর প্রথম মৃত্যু বার্ষিকী জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন জাপার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।
এতে আরো উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, আওয়ামী লীগ কোষাধ্যক্ষ কামরুন আলম, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, নিউইয়র্ক সিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স এর সভাপতি শাহ শহীদুল হক সাঈদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, মোহাম্মদ নাদের, শোটাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
জনাব মাহাবুব আলী বুলু আজ দীর্ঘ ১ বৎসর পূর্বে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তিনি ছিরেন এক জন ভাল মানুষ, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠা সদস্য ছিলেন, আল্লাহ্ ঊনিকে জান্নাতবাসী করুক এই দোয়া করা হয়। সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ’র রোগ মুক্তি ও দীর্ঘায়ূ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ হানিফ।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’