Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ৩৫০ দিনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: May 1, 2019 | 3:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ৩৫০ দিনের কারাদণ্ড দিয়েছে বিট্রিশ আদালত। আদালতের দেয়া জামিন শর্ত ভঙ্গ এবং প্রায় সাত বছর ধরে পালিয়ে থাকার কারণে তাকে এ কারাদণ্ড দিয়েছে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। রায় ঘোষণা করেন বিচারক ডেবোরাহ টেইলর। বাংলাদেশ প্রতিদিন।

আজ বুধবার (১ মে) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে আদালতের এ রায় ঘোষণার পর, বাইরে অবস্থান নেয়া অ্যাসাঞ্জের সমর্থকরা এর প্রতিবাদে আদালতের উদ্দেশে ‘লজ্জা হওয়া উচিৎ’ বলে স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস ২০১০ সালে বিশ্বজুড়ে আলোড়ন তোলে। ওই সময় মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে উইকিলিকস ব্যাপক আলোচনার জন্ম দেয়।

যৌন নিপীড়নসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে পালিয়ে ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের ভেতরে আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ। প্রায় সাত বছর সেখানে থাকার পর ইকুয়েডরের রাজনৈতিক আশ্রয় বাতিল হয়ে গেলে গত ১১ এপ্রিল (বৃহস্পতিবার) দূতাবাসের ভেতর থেকেই গ্রেফতার হন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV