Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল হালাল চাইনিজে দূর্ধর্ষ চুরি

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: May 3, 2019 | 7:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালি মালিকানাধীন খলিল হালাল চাইনিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত ২ মে বৃহস্পতিবার ভোর রাতে ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬২ মেগ্গ্র এভিনিউর খলিল হালাল চাইনিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারে এ দু:সাহসিক চুরি সংঘটিত হয়। চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানটির পেছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ক্যাশ রেজিস্টার লুট করে। প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ভেঙ্গে ডিভিআরটিও নিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ রিপোর্ট করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ সংগ্রহ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মার্কেটের ৩২ বছরের ইতিহাসে এমন দু:সাহসিক চুরির ঘটনা এবারই প্রথম ঘটলো বলে জানা গেছে।
খলিল বিরিয়ানী হাউজ, খলিল হালাল চাইনিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, স্থানীয় সময় ১ মে বুধবার রাত প্রায় সাড়ে ১১টায় তারা প্রতিষ্ঠানটি বন্ধ করে যথারীতি বাসায় যান। পরদিন ২ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় খলিল হালাল চাইনিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারে গিয়ে দেখতে পান পেছনের দরজা ও তালা ভাঙ্গা। চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানটির সিসি ক্যামেরা ভেঙ্গে ডিভিআরটিও নিয়ে গেছে। ক্যাশ রেজিস্টারে থাকা এক’শ ডলার এবং টিপসের প্রায় দেড়’শ ডলার লুটে নিয়ে অন্যান্য জিনিষ পত্রও তছনছ করেছে।
তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান হলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, চুরির ঘটনায় নগদ আড়াই’শ ডলার সহ তার প্রায় দু’হাজার ডলারের ক্ষতি সাধন হয়েছে।
খলিলুর রহমান আরো জানান, বিষয়টি স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনকে জানালে তিনিও ঘটনাস্থলে এসে সবকিছু দেখে যান। আলহাজ্ব গিয়াস উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, স্টারলিং-বাংলাবাজার এলাকার এ মার্কেটের ৩২ বছরের ইতিহাসে এমন দু:সাহসিক চুরির ঘটনা এবারই প্রথম ঘটলো। তিনি পুলিশের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন। পুলিশ এব্যাপারে ততপর রয়েছে। পুলিশ অপরাধীদের সনাক্ত করতে ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ নেয়া সহ গুরুত্বসহকারে বিষয়টি নিয়ে এগুচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ