Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিলেটের এএসপি এবং সিআইডি’র এডিশনাল এসপির সাথে মতবিনিময়, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ’৮২ ব্যাচের পিকনিক ৩০ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: May 4, 2019 | 4:23 PM


https://www.facebook.com/USANewsNY/videos/821803038176545/

ইউএসএনিউজঅনলাইন.কম : সিলেটের এএসপি অমূল্য চৌধুরী বকুল এবং সিআইডি’র এডিশনাল এসপি অপূর্ব সাহার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি’র ক্লাস অব ১৯৮২ এর প্রাক্তন ছাত্ররা। এ উপলক্ষে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে গত ৩ মে শুক্রবার রাতে ডিনার পার্টির আয়োজন করা হয়। সভায় সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১৯৮২ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পিকনিক আগামী ৩০ জুন নিউইয়র্কের লংআইল্যান্ডে অনুষ্ঠিত হবে বলে জানান হয়।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি’র ক্লাস অব ১৯৮২ এর প্রাক্তন ছাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুর রহিম বাদশা, কাজী অদুদ আহমেদ, মামুনুর রশিদ, ডা. শফিকুল হক চৌধুরী, মোহাম্মদ নূরুল আহিয়া, এমএ করিম জাহাঙ্গীর, নজীর আহমেদ, লন্ডন প্রবাসী মো. জালাল উদ্দিন জগলু, ফরহাদ কবির, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র তোফায়েল আহমেদ চৌধুরী, মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, গোলাম রব্বানী চৌধুরী, সাখাওয়াত আলী, আবদুল মুহিত প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু।
অনুষ্ঠানে সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ৮২’ ব্যাচের প্রাক্তন ছাত্ররা তাদের কলেজ জীবনের স্মৃতিচারণ করেন। আয়োজককদের পক্ষ থেকে অথিতিদের উপহার সামগ্রী প্রদান করেনে। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সিলেটের এএসপি অমূল্য চৌধুরী বকুল সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি’র ক্লাস অব ১৯৮২ এর প্রাক্তন ছাত্র। সিলেটের সিআইডি’র এডিশনাল এসপি অপূর্ব সাহা এএসপি অমূল্য চৌধুরী বকুরের জামাতা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ