আটলান্টা প্রবাসী সংগীত শিল্পী চন্দ্রশেখর দত্তের মনোজ্ঞ সংগীত সন্ধ্যা
সুব্রত চৌধুরি : গত ২মে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিউটের মিলনায়তনে যুক্তরাষ্ট্রের আটলান্টা প্রবাসী বাংলাদেশের বেতার ও টেলিভিশন শিল্পী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখার প্রাক্তন সংগঠক, আটলান্টার লীলাবতী সংগীত নিকেতনের পরিচালক প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী চন্দ্রশেখর দত্তের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সংগীত সন্ধ্যায় উপস্থিত শ্রোতাকূলকে কথামালায় সিক্ত করেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই ভট্টাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া ও লীলাবতী ফাউন্ডেশন এর ট্রাস্টি বোর্ডের সদস্যা রত্না রায়। এছাড়া শিল্পীর জীবনালেখ্য শ্রোতাকূলের সামনে উপস্থাপন করেন ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানে শ্রোতাদের বাড়তি পাওনা ছিল যন্ত্রশিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। মনোজ্ঞ এই সংগীত সন্ধ্যায় শিল্পীকে তবলায় সহায়তা করেন পলাশ দেব,কী বোর্ডে সৃজন রায়, তানপুরায় অমলেন্দু রাহা, এস্রাজে মদন ঘোষ ও অক্টোপ্যাডে মো: রুবায়েত ।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন