Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মানসিক রোগের সচেতনতা বৃদ্ধিতে বার্গার কিং নিয়ে এল নতুন বিজ্ঞাপন

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: May 4, 2019 | 6:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জনপ্রিয় মার্কিন কোম্পানি বার্গার কিং ইন্টারনেটে নতুন বিজ্ঞাপন প্রকাশ করছে। সেখানে মানুষের সব ধরনের অনুভূতিকে সম্মান জানিয়ে বিভিন্ন মিল এর কথা জানিয়েছে কোম্পানিটি। এই ভিডিওর মাধ্যমে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে চাইছে কোম্পানিটি। ভিডিওতে বার্গার কিং জানিয়েছে, মানুষ সব সময় খুশি থাকে না। সেটাই স্বাভাবিক। তাই সব ধরনের অনুভূতির জন্য আলাদা খাবারের ব্যবস্থা করেছে মার্কিন ফাস্ট ফুড জায়েন্ট। সূত্র: এনডিটিভি

তবে সামাজিক কারণকে ব্যবহার করে বিজ্ঞাপন তৈরীর ঘটনা এই প্রথম নয়। তবে এই বিজ্ঞাপন এখনই মানসিক রোগকে সরিয়ে দিতে না পারলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন বিজ্ঞাপন নিঃসন্দেহে সাধারণ মানুষের মধ্যে আবার মানসিক রোগ সম্পর্কে আলোচনা করতে সাহায্য করবে।
মেন্টাল হেলথ আমেরিকার সাথে হাত মিলিয়ে এই বিজ্ঞাপন তৈরী করেছে বার্গার কিং। সাধারনত স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন সংস্থার সাথে হাত মিলিয়ে এই কাজ করে মেন্টাল হেলথ আমেরিকা। মেন্টাল হেলথ আমেরিকার প্রেসিডেন্ট পল গিওনফ্রিডো জানিয়েছেন, ‘এই ধরনের জিনিস কে রোজ দেখে?’ ‘কোম্পানির বাইরে এই ধরনের বিজ্ঞাপন মানুষ নিয়মিত দেখলে তা মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়াবে, যা অমূল্য।’

‘আমাকে আমার মতো থাকতে দিন’ বিজ্ঞাপনে এই বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিজ্ঞাপনের শুরুতেই এক তরুণ জানাচ্ছেন ‘সবাই সব সময় খুশি থাকেন না।’

এর পরেই এক জন মাঝবয়সী বসের প্রতি নিজের রাগ উগরে দিয়েছেন। এছাড়াও এক কলেজ ছাত্রী নিজের দুঃখের কথা জানিয়েছন।
মার্কিন দুনিয়ায় ৪.৪ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক মানসিক রোগের স্বীকার। মেন্টাল হেলথ আমেরিকা জানিয়েছে, তরুণদের মধ্যে মানসিক রোগের প্রবণতা প্রমশ বাড়ছে।

পল জানিয়েছেন, প্রতিদিন ৩,০০০ মানুষ অনলাইনে মানসিক রোগ সম্পর্কে সাহায্য নেন। এর এক তৃতীয়াংশ ১১ থেকে ১৭ বছরের। অন্য তৃতীয়াংশ ১৮ থেকে ২৪ বছর বয়সী। ‘তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ব্র্যান্ড বার্গার কিং। তাই তরুণ প্রজন্মের কাছে সহজে সচেতনতা পৌঁছে দিতে সাহায্য করবে এই বিজ্ঞাপন।’

ম্যাকডোনাল্ডস-এর ‘হ্যাপি মিল’ বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কিন্তু এই বিজ্ঞাপনে মানুষ যে সব সময় খুশি থাকে না সেই বার্তা দিয়েছে বার্গার কিং। তাই মানসিক রোগ সচেতনতা বৃদ্ধির সাথে বার্গার কিং প্রতিযোগী ম্যাকডোনাল্ডস-কে খোঁচা দিতে ছাড়েনি।


ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV