Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সোমবার থেকে রমজান শুরু : নিউইয়র্কের রেষ্টুরেন্টে ৬ থেকে ১০ ডলারের ইফতারী বক্স, মসজিদে ফ্রি ইফতার

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: May 5, 2019 | 4:43 PM


https://www.youtube.com/watch?v=2_E2amXCIOk&t=253s

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে চাঁদ দেখা সাপেক্ষে ৬ মে সোমবার থেকে রমজান শুরু হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানদের রহমত, মাগফিরাত আর বরকতের মাস রমজান উপলক্ষে নিউইয়র্কসহ সমগ্র যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। রোববার দিবাগত রাতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। তারাবিহ নামাজে কোরআন খতমের লক্ষ্যে নিয়োগ করা হয়েছে কোরআনে হাফেজ। আবার কোন কোন মসজিদে সুরা তারাবিহ পড়া হবে। যুক্তরাষ্ট্রের ৩ সহ¯্রাধিক মসজিদে তারাবী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। প্রায় সকল মসজিদেই ইফতার পরিবেশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নিউইয়র্কসহ বিভিন্ন সিটির পুলিশ প্রশাসন এ উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে।
রমজানকে ঘিরে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটির ঘরে ঘরে এবং মসজিদে চলতে নানা প্রস্তুতি। সেই সাথে গ্রোসারীগুলোতে শুরু হয়েছে রমজান মাসের আকর্ষনীয় সেল। অপরদিকে, বাংলাদেশি রেস্টুরেন্টসমূহে বাহরীসব ইফতারি বক্সের ঘোষণা দেয়া হয়েছে। রমজান উপলক্ষ্যে নিউইয়র্কের রেষ্টুরেন্টগুলোতে ৬ থেকে ১০ ডলারের মধ্যে ১৪-১৭ আইটেমের ইফতারি বক্স পাওয়া যাবে বলে সংশ্লিস্টরা ঘোষণা দিয়েছেন।
নিউইয়র্কের রেষ্টুরেন্টগুলোতে চলছে ইফতার সামগ্রীর চূড়ান্ত প্রস্তুতি। ইফতার সামগ্রীর মধ্যে থাকছে খেজুর, ছোলা বুট, পিয়াজো, বেগুনী, জিলাপি, বিরিয়ানী, খিচুরী, হালিম ইত্যাদি।
নিউইয়র্কের ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাইজ ও খলিল হালাল চাইনিজ-এর স্বত্তাধিকারী মো. খলিলুর রহমান জানান, পবিত্র রমজান মাসের আয়োজনে থাকবে স্বাস্থ্য সম্মত স্পেশাল ইফতারী। ১৪ আইটেমের ইফতারী বক্সের মূল্য রাখা হবে ৬.৯৯ থেকে ৭.৯৯ ডলার। তিনি জানান, ইতোমধ্যে গ্রাহকদের সুবিধার্থে পার্টি সেন্টার চালু করা হয়েছে। পার্টি হলে রোজাদারদের জন্যে রয়েছে বিশেষ ডিসকাউন্ট। উপরে-নীচে মিলে দেড়শতাধিক গেস্ট বসার সুযোগ রয়েছে। তিনি আরো জানান, বিভিন্ন মসজিদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং পারিবারিক ইফতার মাহফিলের জন্যে বিশেষ ডিসকাউন্টে স্বাস্থ্য সম্মত স্পেশাল ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে। সবকিছু ফ্রেস পাবেন রোজাদাররা। কাস্টমারদের জন্য সেহরী পার্টির ব্যবস্থা থাকবে।
ব্রঙ্কসের আল আসকা রেষ্টুরেন্টের ম্যানেজার আলী হায়দার জানান, সুলভ মূল্যে সুস্বাদু নানা আইটেমের ইফতারী বক্স থাকবে। রয়েছে ইফতারীর পার্টির ব্যবস্থাও। প্রায় ১৫০ জন গেস্ট অংশ নিতে পারবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং চলছে। ক্যাটারিংতো ডিসকাউন্টে সরবরাহ করা হচ্ছেই।
ব্রঙ্কসের বাংলা টাউন সুপার মার্কেট ও বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট গ্রুপের কর্ণধার কাওসারুজ্জামান কয়েস জানান, বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে প্রতি ১০০ জনের জন্য নানা আইটেমের ইফতারির মূল্য ধার্য করা হয়েছে ৩.৯৯ ডলার থেকে ৫.৯৯ ডলার পর্যন্ত। ডিসকাউন্টে ক্যাটারিংয়ের সরবরাহের ব্যবস্থা রয়েছে।
সাগর চাইনিজ কতৃপক্ষ জানিয়েছে. সাগর চাইনিজ জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় সুলভ মূল্যে পাওয়া যাবে স্বাস্থ্য সম্মত সুস্বাদু নানা আইটেমের ইফতারী।
জ্যাকসন হাইটসে খাবার বাড়ির অন্যতম মালিক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল জানান, তাদের এখানে ১৭ আইটেমের ইফতারি বক্সের মূল্য ধার্য করা হয়েছে ৭.৯৯ ডলার। যারা রেস্টুরেন্টে বসেই ইফতার করবেন তাদের জন্যে শরবত ফ্রি। বক্সে আইটেম থাকবে মুড়ি, বুট, পিঁয়াজো, বেগুনি, খেজুর, জিলাপি, পাকুরা, সেমাই, আঙ্গুর, আপেল, কলা, পেপে, তরমুজ, বাঙ্গি, মিস্টি ইত্যাদি। তিনি জানান, শাহী হালিম, হাজির বিরিয়ানি, ফ্রাইড চিকেন, পাতলা খিচুরিও থাকবে নিয়মিত গ্রাহকদের জন্যে। এছাড়া, ক্যাটারিংতো সব সময়েই ডিসকাউন্টে সরবরাহ করা হচ্ছে। ডিসকাউন্টে স্পেশাল ক্যাটারিংতো থাকছেই।
জ্যাকসন হাইটসের হাটবাজার রেস্টুরেন্টের অন্যতম মালিক মহসিন ননী জানান, তাদের এখানে কমপক্ষে ১৬ আইটেমের ইফতারি বক্সের মূল্য ধার্য করা হয়েছে ৭.৯৯ ডলার। এছাড়া রেস্টুরেন্টে থাকবে গুট হালিমের পাশাপাশি চিকেন ও বিফ হালিম, ফ্রাইড চিকেন, ৬ রকমের জিলাপি, পাতলা খিচুরি এবং শরবত।
জ্যাকসন হাইটসের ৩৫ এভিনিউতে অবস্থিত তিতাস রেস্টুরেন্টের মালিক আবুল ফজল ইসলাম দিদার জানান, তাদের ইফতারি বক্সে থাকবে কমপক্ষে ১৮ আইটেম। মূল্য ৭.৯৯ ডলার করে। আর রেস্টুরেন্টে থাকবে বিভিন্ন ধরনের কাবাব, বিরিয়ানি, খিচুরি এবং হালিমসহ রুচিদায়ক নানা খাবার। পার্টি হলে রোজাদারদের জন্যে রয়েছে বিশেষ ডিসকাউন্ট। এমনকি যারা বিভিন্ন ইভেন্টের জন্যে ইফতারের অর্ডার দেবেন তারা পাবেন সবচেয়ে বেশী ডিসকাউন্ট।
এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্ট সূত্রে জানা গেছে, এখানে রমজান মাসে ১২ আইটেমের উপরের ইফতারী বক্সের মূল্য থাকবে ৬ ডলার।
ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে আব্দুল্লাহ সুইটস এ্যান্ড রেস্টুরেন্টের মালিক আব্দুল্লাহ সুলতান জানান, তাদের এখানে ১৬ আইটেমের ইফতারি বক্সের দাম ধার্য করা হয়েছে ৫.৯৯ ডলার।
অপরদিকে, পবিত্র রমজান উপলক্ষে প্রায় সবগুলো গ্রোসারিতেই বিশেষ মূল্যহ্রাসের ঘোষণা দেয়া হয়েছে। ব্রঙ্কসের আল আসকা সুপার মার্কেটের ম্যানেজার আলী হায়দার জানান, পবিত্র রমজান উপলক্ষে তারা প্রায় সকল পণ্যেই ডিসকাউন্ট দিচ্ছেন।
ব্রঙ্কসের বাংলা টাউন সুপার মার্কেটের কর্ণধার কাওসারুজ্জামান কয়েস জানান, পবিত্র রমজানে আমরা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে গুরুত্ব দিচ্ছি। রোজাদারদের সুবিধার্থে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সকল পণ্যে ডিসকাউন্ট দিচ্ছি। মাছ, মাংসেও থাকছে ডিসকাউন্ট। সবগুলো ইফতারি পণ্যের মূল্যও কমিয়ে দিয়েছি।
এদিকে, নিউইয়র্ক সিটির বিভিন্ন মসজিদে মুসল্লীর মধ্যে প্রতিদিনই ইফতার পরিবেশনের চূড়ান্ত কর্মসূচি গ্রহণের তথ্য জানা গেছে। মুসল্লী ও কর্মকর্তারা সে তালিকায় শরিক হচ্ছেন। বেশ কটি মসজিদে তারাবির পর ডিনারের ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে।
নিউইয়র্ক শরিয়া বোর্ডের কর্মকর্তারা জানান, চাঁদ দেখা সাপেক্ষে রোজা শুরু হবে সোমবার। তাদের আশা সকলে একইসাথে রোজা শুরু করতে সক্ষম হবেন।
ইতোমধ্যেই বিভিন্ন মসজিদের পক্ষ থেকে সেহরী-ইফতার ও নামাজের সময় সূচী সন্নিবেশিত রমজান মাসের ক্যালেন্ডার ফ্রি প্রচার করা হচ্ছে। মুসল্লীদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ প্রিসেঙ্কটগুলোর সাথে কমিটির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ