Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলনের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: May 6, 2019 | 2:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আসন্ন আগষ্ট-সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলন নিয়ে স্বাতগিক কমিটির এক মতবিনিময় সভা গত শনিবার (৪ মে) অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাগতিক কমিটির কনভেনার নার্গিস আহমেদ এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব আবীর আলমগীর। সভার মধ্যমনি হিসাবে উপস্থিত ছিলেন স্বাগতিক কমিটির সভাপতি ড. দেলওয়ার হোসাইন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, স্বাগতি কমিটির প্রধান কন্সালটেন্ট ও ফোবানার প্রাক্তন চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, ফোবানা মিডিয়া কমিটির কে-চেয়ারম্যান শিব্বীর আহমেদ সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আসন্ন ৩৩তম ফোবানা সম্মেলনকে সফল করার জন্য বিস্তারিত খোলামেলা আলোচনা করা হয় এবং সম্মেলন নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাগতিক কমিটির কনভেনার নার্গিস আহমেদ এবং সদস্য সচিব আবীর আলমগীর।এখানে উল্লেখ্য, আগামী আগষ্ট মাসের ৩০, ৩১ এবং সেপ্টেম্বর মাসের ১ তারিখে নিউইয়র্কের লং আইল্যান্ড শহরের নাসাউ কলসিয়ামে বসবে ৩৩তম ফোবানার জমকালো আসর। তিনদিন ব্যাপী আয়োজিত এই সম্মেলনের স্বাগতিক সংগঠন ড্রামা সার্কেল। 

ফোবানার ইতিহাসে এই প্রথমবারের মত এতবড় একটি জায়গায় সম্মেলনের আয়োজন করে একটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বলেই বোদ্ধারা মনে করছে। আগামী ৩৩তম ফোবানা সম্মেলনে ৮ থেকে ১০ হাজার বাংলাদেশির সম্মিলন ঘটিয়ে একটি ঐতিহাসিক ফোবানা সম্মেলন উপহার দেওয়ার লক্ষ্যে স্বাগতিক কমিটির কনভেনার নার্গিস আহমেদ এবং সদস্য সচিব আবীর আলমগীরের নেতৃত্বে প্রায় সাড়ে ৩শত কর্মী দিনরাত পরিশ্রম করে চলেছে। 

সম্মেলনকে সফল করার জন্য করবার জন্য গঠন করা হয়েছে নানা কমিটি। এর মধ্যে উল্লেখযোগ্য ম্যাগাজিন কমিটি, ট্রান্সপোর্টেশন কমিটি, আপ্যায়ন কমিটি, ভলান্টিয়ার্স কমিটি, সাংস্কৃতিক কমিটি, নিরাপত্তা কমিটি ইত্যাদি। এছাড়া সম্মেলনে মিস ফোবানা ২০১৯ এবং ফোবানা মিউজিক আইডল ২০১৯ এর আয়োজন সম্পন্ন করা হয়েছে। নেয়া হয়েছে আকর্ষনীয় ফ্যাশন শো’র আয়োজন। 

ইতিমধ্যেই সম্মেলনের টিকিট অনলাইনে বিক্রয় শুরু হয়েছে। টিকেটমাষ্টার ডট কম থেকে সম্মেলনের টিকেট সংগ্রহ করা যাবে। এছাড়াও ১-৮০০-৬১৫-৪০৮১ নাম্বারে যোগাযোগ করেও টিকেট সংগ্রহ করা যেতে পারে। সম্মেলনের হোটেল বুকিং শুরু হয়েছে। এই https://fobana2019.fobanaonline.com/ ওয়েবসাইটে গিয়ে হোটেল বুকিং এর দেওয়া যাবে।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV