নিউইয়র্কে এসেনসিয়াল হোম কেয়ার ব্রঙ্কস শাখার বর্ণাঢ্য উদ্বোধন
https://www.facebook.com/USANewsNY/videos/297963014469671/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার গ্র্যান্ড ওপেনিং হয়েছে গত ৫ মে রোববার। এদিন বিকেলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার ২১৬৫/বি স্টারলিং এভিনিউতে এসেনসিয়াল হোম কেয়ার ব্রঙ্কস শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনায় অফিস মিলনায়তনে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের।

নিউইয়র্কের এসেনসিয়াল হোম কেয়ারের চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াকের সভাপতিত্বে এবং এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার জালাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব ড. এটিএম ফখরুদ্দিন মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন। পরে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী আনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। প্রধান বক্তা ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বাংলাবাজার জামে মসজিদ ও স্টার্লিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আবদুস সহীদ, হাসনু চৌধুরী, হাসান আলী, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, মঞ্জুর চৌধুরী জগলুল, আহবাব চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, এসেনসিয়াল হোম কেয়ারের কর্মকর্তা সৈয়দ মোস্তফা আল আমিন, সাফিন আহমেদ, ফাতেমাতুজ জোহরা, বাহারুল ইসলাম রমিজ, মাইশা মাহমিদা করিম, আবুল কাশেম, কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন, মোহাম্মদ হাসান, আবদুল হাকিম প্রমুখ। বর্ণিল এ আয়োজনে এসেনসিয়াল হোম কেয়ারের সেবা গ্রহণকারী, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসেনসিয়াল হোম কেয়ারের চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াক প্রতিষ্ঠানটি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে এসেনসিয়াল হোম কেয়ার। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের দক্ষতা ও নিষ্ঠার সাথে সেবা দিয়ে আসছে। তিনি বলেন, এসেনসিয়াল হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা প্রদান সহ স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ অর্থ প্রদান করছে। তিনি বলেন, এসেনসিয়াল হোম কেয়ার ব্রঙ্কস শাখা স্থাপন করতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি।
এসেনসিয়াল হোম কেয়ার’র ব্রঙ্কস শাখা ম্যানেজার জালাল চৌধুরী তার বক্তব্যে ব্রঙ্কসে এসেনসিয়াল হোম কেয়ারের সফল যাত্রা এবং ক্রমবর্ধমান প্রসারে সহযোগীতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্রঙ্কসবাসীর সুবিধার্থে স্থাপন করা হয়েছে ব্রঙ্কস শাখা। এসেনসিয়াল হোম কেয়ার’র সেবা সবার মাঝে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানে যোগদানের জন্য কমিউনিটির সকলের প্রতি বিশেষ কৃজ্ঞতা জানান তিনি।
বক্তারা এই এলাকায় এসেনসিয়াল হোম কেয়ার’র অফিস প্রতিষ্ঠার জন্য এর চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াককে বিশেষ ধন্যবাদ জানিয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, বাঙালী মালিকানায় ব্রঙ্কসে এধরনের অফিস গড়ে ওঠায় হাতের নাগালেই সংশ্লিষ্টরা পাবেন গুরুত্বপূর্ণ আর্থিক ও স্বাস্থ্য সেবা।
এসেনসিয়াল হোম কেয়ার’র ব্রঙ্কস শাখায় সেবা সেয়ার জন্য যোগাযোগের অনুরোধ জানিয়েছেন শাখা ম্যানেজার জালাল চৌধুরী। ফোন: ৯২৯-৩৮৬-৬৮০৫।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








