Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের আটলান্টিক সিটিতে ঝটিকা সফর

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: May 7, 2019 | 2:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আটলান্টিক সিটি: বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের মধ্যে রাজনীতিতে বিরোধ একটি স্বাভাবিক ব্যাপার। যেখানে দলাদলী নেই সেখানে রাজনৈতিক দলগুলোর অবস্থান খুব বেশী সুদৃঢ় হয়না। দীর্ঘ ৭-৮ ধরে তিন কিলোমিটার দীর্ঘ আটলান্টিক সিটি সরগরম বাংলাদেশীদের রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডের পদচারনায়। প্রায় একযুগ ধরে আটলান্টিক সিটিতে আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ড শুরু হলেও প্রথম থেকেই চলতে থাকে রাজনৈতিক বিরোধ। যার ফলশ্রুতিতে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদেরকে নিয়ে কমিটি গঠন করা হলেও নানাবিধ বিতর্কের কারনে কমিটির নেতাকর্মীদের মধ্যে বিরোধ আরও বাড়তে থাকে। গত কয়েকমাসে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দ সাউথজার্সীতে বসবাসরত আওয়ামী নেতাকর্মীদের মধ্যে বিরোধ মেটাতে ব্যর্থ হয়েছেন। কিন্তু হাল ছাড়েননি কখনও।
আটলান্টিক সিটিতে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের আংশিক কমিটি গঠন ইতিমধ্যে ছয়মাসের অধিক সময় পার করলেও পূর্নাঙ্গ কমিটি গঠন এখনও পর্যন্ত সম্ভব হয়নি। গত কয়েক মাস ধরে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের নেতৃত্বধীন দুইটি গ্রূফ পূনাঙ্গ কমিটিতে নিজেদের আধিপত্য বৃদ্ধির জন্য নিউইয়র্কের নেতৃবৃন্দের সাথে রীতিমত যোগাযোগ রক্ষা করেন।যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বর্তমান সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান আটলান্টিক সিটির অধিকাংশ নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তীতে পূনাঙ্গ কমিটি দেয়ার লক্ষ্যে কাজ শুরু করেছেন। পূনাঙ্গ কমিটিকে বিতর্কের ঊর্ধ্বে রাখার লক্ষ্যে গত ২রা মে এক ঝটিকা সফরে সস্ত্রীক আটলান্টিক সিটিতে আসেন ডঃ সিদ্দিকুর রহমান।

সফরে এসে প্রথমে সাধারন সম্পাদকের নেতৃত্বাধীন গ্রূফের সাথে বৈঠক শেষে রাত নয়টার পর মিলিত হন সভাপতির নেতৃত্বাধীন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে।রাত দশটায় শুরু হয়ে ভোর চারটা পর্যন্ত প্রায় সকল নেতাকর্মীর বক্তব্য ধৈর্য্য সহকারে শুনেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি। বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক এবং সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সহসভাপতি মোঃ শাহিন এবং তার স্ত্রী সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুন্নীর আন্তরিক প্রচেষ্ঠায় বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের মধ্যে দিয়ে ঈদের পর পূনাঙ্গ নতুন কমিটি গঠিত হবে বলে আওয়ামীলীগ নেতৃবৃন্দ আশাবাদী।

সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সহসভাপতি মোঃ শাহিন বলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের আটলান্টিক সিটিতে ঝটিকা সফরের মাধ্যমে পূনাঙ্গ কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া খুবই সহজ হবে । ঈদের পর সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নেতকর্মীরা নতুন কমিটির সদস্যদেরকে সাথে নিয়ে বনভোজন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV