Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক’র ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: May 7, 2019 | 2:32 PM

আকবর হোসাইন, আটলান্টিক সিটি থেকে:  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সী এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টারের যৌথ উদ্দোগে গত ১লা মে বুধবার যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ভ্রাম্যমাণ কনসুলেট সেবা। আটলান্টিক সিটির ফেয়ার মাউন্ট এভিনিউস্থ এসোসিয়েশনের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এই সেবা কার্যক্রম পরিচালিত হয় নিউয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের সার্বিক সহযোগিতায়। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৬টা পর্যন্ত প্রায় তিন শতাধিক বাংলাদেশী কনস্যুলেটের এই সেবা গ্রহণ করেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক’র কনসাল আয়শা হক, প্রথম সচিব মো. শামীম হোসেন সহ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা কনস্যুলেট সেবা প্রদান করেন। বিপুল সংখ্যক প্রবাসী পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়র্ড সহ বিভিন্ন কনস্যুলেট সেবা গ্রহণ করেন। একদিনে এতবেশী বাংলাদেশীর বাংলাদেশ কনস্যুলেটের সেবা গ্রহন ছিল সাউথজার্সীতে এটাই প্রথম। তিন শতাদিক প্রবাসী বাংলাদেশীর সেবা গ্রহন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর নেতৃবৃন্দকে জানিয়ে দিল ইতিমধ্যে সাউথজার্সীতে প্রবাসীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই প্রবাসীদের সেবা প্রদানের লক্ষ্যে সাউথজার্সীর মানুষের প্রানের  সংগঠনের নেতৃবৃন্দকে আরও অধিক ভূমিকা রাখার পাশাপাশি কার্যক্রমকে গতিশীল এবং সময়োপযোগী করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। সেবা প্রদানের কার্যক্রম সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়েছে জিনু চৌধুরী, মোঃ আইযুব, কাজী  লিটন, সাখাওয়াত হোসেন, আবদুর রহমান, শাহরিয়ার, মোঃ সিরাজ এবং রহমান বাবুলের মত নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের কারনে। কনসুলেট জেনারেল অব বাংলাদেশ  নিউইর্য়কের ফাস্ট সেক্রেটারী শামীম হোসাইন এবং কনসাল আয়েশা হক জানান বর্তমান সরকারের নীতি হল প্রতিটি প্রবাসীর দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেয়া। তাই তিন শতাধিক লোকের কাছে সেবা প্রদান সত্যিই আনন্দের। তারা জানান সাউথজার্সীর প্রবাসীদেরকে  কনসুলেট জেনারেল অব বাংলাদেশ নিউইর্য়ক সবসময় সেবা দেয়ার জন্য প্রস্তুত। তারা আরও জানান ১৫৬ টি নো ভিসা রিকয়ারমেন্ট, ডুয়েল সিটিজেনশীপের আবেদন ৬টি, জন্ম সনদ ৪টি, মেসিন রিডেবল পাসপোর্ট ৫৬ টি,নোটারী ৪টি, মেসিন রিডেবল পাসপোর্ট ডেলিভারী ১৮টিসহ প্রায় আরও শতাধিক প্রবাসীকে বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করা হয়।

নিউইয়র্ক থেকে আগত কনস্যুলেট জেনারেল ও তার সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ