Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নজরুল একাডেমী অব ইউএসএ’র সভা : ৭ই সেপ্টেম্বর নজরুল মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: May 7, 2019 | 2:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নজরুল একাডেমী অব ইউএসএ ইনকের সাধারণ সদস্য, উপদেষ্টা এবং শুভাকাংখীর উপস্থিতি সহ কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপুর্ন সভা গত বৃস্পতিবার ২রা মে জামাইকাস্থ পারসনস ভুলবার্ডের হালাল ডাইনার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ টিপু সুলতান ও সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল।

সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলো আগামী ৭ই সেপ্টেম্বর শনিবার নজরুল জয়ন্তী ও নজরুল মেলার আয়োজন যেখানে থাকবে নজরুল গবেষণা বিষয়ক আলোচনা, সেমিনার, কবিতা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা রকমের আয়োজন। এছাড়াও দিনব্যাপী আয়োজিত এই মেলাতে আরো থাকবে বই, পোশাকাদি ও খাবারের ষ্টল সহ অন্যান্য কার্যক্রম।

এই মেলা উপলক্ষ্যে সর্বজন শ্রদ্ধেয় গুণীজন মোত্তালিব বিশ্বাসকে প্রধান উপদেষ্টা এবং প্রবাসী শক্তিমান কবি এবং লেখক কাজী জহিরুল ইসলামকে আহবায়ক এবং বিশিষ্ট কমিনিউটি এক্টিভিস্ট আহসান হাবিবকে সদস্য সচিব করে সর্বসম্মতি ক্রমে একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠন করা হয় যার সার্বক্ষণিক সহায়তা ও তদারকির দায়িত্বে থাকবেন একাডেমির সভাপতি ও সাধারণ সম্পাদক। কার্যকরি কমিটির সকল সদস্য বৃন্দসহ আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গও  উল্লেখিত আয়োজনের সাথে অন্তর্ভুক্ত হবেন।

সভায় আগামী ১০ই মে প্রাথমিক আলোচনা ও  ইফতার পার্টির দিন ধার্য করা হয় ও প্রতি শুক্রবার নজরুল একাডেমির নিজস্ব স্কুল পুনঃ চালু করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। যা  আপাতত ৯৩-৩৮ হলিস কোর্ট বুলভার্ড, কুইন্স ভিলেজ, নিউইয়র্ক ১১৪২৮ এই ঠিকানায় চলতে থাকবে। সভায় সিদ্ধান্ত নেয়া হয় একাডেমির নিজস্ব এবং নতুন প্রজন্মের বাছাইকৃত গায়ক গায়িকাদের মধ্যে থেকে একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হবে। আয়োজনের প্রথম শিল্পী হিসেবে নির্বাচন করা হয় একাডেমির নিজস্ব গায়িকা মিষ্টি মধুর কণ্ঠের অধিকারী আনোয়ারা আমান আনাকে।আনা আসন্ন ফোবানা সম্মেলনেও সংগীত পরিবেশন করবেন। ভেনু পাওয়া সাপেক্ষে আগামী জুন মাসের ৮ অথবা ৯ তারিখ কিংবা জুনের শেষ সপ্তাহে আনার একটি একক সঙ্গীতানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিতির মধ্যে আরো ছিলেন কবি সালেহ উদ্দিন, সাংবাদিক মঈনুদ্দিন নাসের ও আনোয়ার হোসেন মঞ্জু, মুত্তালিব বিশ্বাস, আজিজুল হক, রুমা আলম, আলী আহমেদ সিকদার, মুহাম্মদ কিউ জামান, রাগীব আহসান, মীর তাসলিমা আক্তার,কাজী জহিরুল ইসলাম, মুক্তি জহির, ডানা ইসলাম, শিরিন আহমেদ, রুকশান আরা, আনোয়ারা আমান আনা, সেলিম ইব্রাহিম, আহসান হাবিব, ডাঃ নার্গিস রহমান, কামরুন মনি, ইকবাল লিটন ও নজরুল ইসলাম।

একাডেমির সাংস্কৃতিক সম্পাদক রুকশান আরা  এবং আজীবন সদস্য আলী সিকদারের সৌজন্যে নৈশ ভোজের মাধমে সভার পরিসমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV