নতুন ডিজাইনে ফেসবুক : পৃথিবী বড় হওয়ায় পরস্পরের কাছে আসার বাসনা বাড়ছে : জাকারবার্গ
জাবের হোসেন : খুব সিঘ্রই নতুন ডিজাইনে সামনে আসছে ফেসবুক। মঙ্গলবার ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ এই ডিজাইন সামনে এনেছেন। সেখানে কোম্পানির আইকনিক নীল রঙের বার বাদ গেছে। এছাড়াও নিউজ ফিড থেকে গুরুত্ব কমেছে নতুন ডিজাইনে। যুগশঙ্খ
গত বছর ফেসবুক মোট ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রোজগার করেছিল। এর মধ্যে বেশিরভাগ এসেছিল কোম্পানির বিজ্ঞাপন দেখানোর ব্যবসা থেকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন কোনও গ্রাহক ফেসবুক ব্যবহার করছেন না। তাই কোম্পানির আয়ের পরিমান বাড়াতে নতুন উপায় খুঁজতে হবে। সেই কারনে গোটা প্ল্যাটফর্মের ডিজাইন ঢেলে সাজানোর সদ্ধান্ত নিল ফেসবুক।
এছাড়া স¤প্রতি একাধিক তথ্য চুরির অভিযোগে জর্জরিত সোশ্যাল মিডিয়া কোম্পানি ডিজাইনে আমূল পরিবর্তন করে গ্রাহকের মন ফিরে পেতে চাইছে। নতুন ফিচার ঘোষণা করায় কোম্পানির লগ্নীকারীরা তুলনামূলক সন্তোষ প্রকাশ করেছেন। যদিও দিনের শেষে ফেসবুক স্টকের দাম কমেছে ০.৭ শতাংশ।
গত বছর ডেভেলপার সম্মেলনে ঘোষণা করা একাধিক ফিচার সামনে আনতে দেরি করেছিল ফেসবুক। সে প্রসঙ্গে জাকারবার্গ বলেন, “আমরা জানি সুরক্ষার প্রসঙ্গে আমরা নিজেদের নাম খারাপ করেছি।” ডেভেলপার সম্মেলনের ঠিক পরে কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কে এই প্রোডাক্টগুলি সামনে আনতে দেরি হয়েছে।
ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ বলেন যে প্রাইভেট মেসেজ এবং ছোট সময় থাকা স্টোরি আর ছোট গ্রæপ অনলাইন যোগাযোগে ভবিষ্যতে দিশা দেখাবে। ব্যক্তিগত চ্যাটে এনক্রিপশান যোগ করে সুরক্ষা করলে গ্রাহক ফেসবুকে চ্যাট করতে আরও সুরক্ষিত বোধ করবেন। শিঘ্রই পিসি ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য নতুন মেসেঞ্জার অ্যাপ নিয়ে আসার পরিকল্পনা করেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানিটি।
নতুন ডিজাইন যোগ হয়েছে কোম্পানির মেসেজিং অ্যাপেও। এছাড়াও নতুন ডিজাইন দেখা যাবে কোম্পানির অনলাইন মার্কেটপ্লেস, ভিডিও অন ডিমান্ড ওয়েবসাইটেও। সব ওয়েবসাইটেই এবার থেকে ছবি সহ স্টোরিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও চেনা মানুষের সাথে কথা বলার জন্য আসছে একটি নতুন ফিচার। থাকছে সিক্রেট ক্রাশ সহ ফেসবুক ডেটিং টুল।
ডেভেলপারদের সাথে বার্ষিক সম্মেলনে ফেসবুক প্রধান জুকারবার্গ ঘোষণা করেছেন যে পৃথিবী ক্রমশ বড় হওয়ার কারনে আমাদের আগের থেকে আরও কাছে আসার প্রবণতা জন্মাচ্ছে। এই কারনে ভবিষ্যতে ব্যক্তিগত জীবনে বেশিও গুরুত্ব দিচ্ছে ফেসবুক।amadershomoy.com
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি