Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘গল্প বাড়ি নিউইয়র্ক’ গ্রন্থের রচয়ীতা বাড়ৈ সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: May 8, 2019 | 1:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটসের হাট বাজার পার্টি হলে ‘গল্প বাড়ি নিউইয়র্ক’ গ্রন্থের রচয়ীতা রতœা বাড়ৈ-এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মো. ফজলুর রহমান। এই সম্বর্ধনা অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে গ্লোবাল বাংলা মিশন ও ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক। রেভা. যোসেফ ডি. বিশ্বাস-এর পরিচালনায় ও প্রারম্ভিক প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেএলবি’র চেয়ারম্যান ক্যালভিন মন্ডল সকলের প্রারম্ভিক উদেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।


মঞ্চে লেখিকা রতœা বাড়ৈ-এর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট এসেম্বলি ডিস্ট্রিক ৩৭-এ প্রাইমারীতে ডেমোক্রেটিক দল থেকে পদপ্রার্থী মেরী জোবেয়দা, আমেরিকা ওমেন্স ফোরাম এর প্রেসিডেন্ট হোসনে আরা, ফাদার স্ট্যানলী আদি গমেজ, গ্লোবাল বাংলা মিশন-এর পরিচালক রেভা. যোসেফ ডি. বিশ্বাস, ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক-এর চেয়ারম্যান ক্যালভিন মন্ডল, বিশিষ্ট লেখিকা ও পাক্ষিক ‘নারী’ পত্রিকার সম্পাদিকা পপি চৌধুরী, প্রবাসী বেঙ্গলী খ্রীষ্টান এসোসিয়েশন ইন্ক-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্যাট্রিক গমেজ। অনুষ্ঠানে লেখিকা রতœা বাড়ৈ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন রেভা. জেমস্ রয়, রেভা. ম্যাথিও হালদার, পাস্টার জেমস্ সমীরণ বৈরাগী, রেভা. লিটন অধিকারী, মানিক ফলিয়া প্রমুখ। অতিথিগণ তাঁদের শুভেচ্ছা বক্তব্যে রতœা বাড়ৈ-এর উদ্যোগকে স্বাগত জানান, উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে লেখা-লেখির এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রাণবন্ত এই অনুষ্ঠানে অসখ্য সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলকে রাতের খাবারে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ