নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের ইফতার মাহফিল : আল্লাহর নৈকট্য লাভে রোজার গুরুত্ব অপরিসীম
ইউএসএনিউজঅনলাইন : ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের ইফতার মাহফিল। নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে গত ৭ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল। নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী যোগ দেন এ ইফতার উৎসবে।

বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুলের পরিচালনায় এবং বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ব্রঙ্কসের ৫২ প্রিসেনক্ট’র ডেপুটি ইন্সপেক্টর থমাস আলপস, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান ভূইয়া, প্রবীণ সমাজ সেবক আবদুর রব দলা মিয়া, সিপিএ আহাদ আলী, এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখা ম্যানেজার জালাল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট হাজী আবদুর রৌফ, হাসান আলী, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, নুরে আলম জিকু, আমিনুল ইসলাস চুন্নু, সোহান আহমেদ টুটুল, হোসেন তজম্মুল, সামাদ মিয়া জাকের, এ ইসলাম মামুন, নুর উদ্দিন, কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, সমাজকর্মী সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। ইউএসএনিউজঅনলাইন.কম

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ অব নর্থ আমেরিকা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সংগঠনের কর্মকর্তা আবদুর রহিম, নজরুল ইসলাম খান, ফয়সাল আবেদীন সেলিম, তানিম চৌধুরী প্রমুখ।

ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুর রহমান আশরাফ। তিনি বলেন, রমজান মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ওপর পবিত্র কুরআন অবতীর্ণ হয়। আল্লাহর নৈকট্য লাভে রমজান মাসের গুরুত্ব অপরিসীম। কুরআন-হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব। মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং