শিকাগো বোমা হামলা ষড়যন্ত্রকারী আদেলের ১৬ বছরের কারাদণ্ড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক বিচারক শিকাগোতে গাড়ি বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ২৫ বছর বয়সী আদেল দাউদকে সোমবার ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০১২ সালে মিডওয়েস্টার্ন নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি পানশালাকে উড়িয়ে দেয়ার ‘সহিংস জিহাদের’ ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ততার অভিযোগে
আদেল দাউদকে গ্রেফতার করা হয়। তখন তার বয়স ছিল ১৮ বছর। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দাউদ ভেবেছিলেন তিনি একটি গাড়ি বোমা পেয়েছেন। কিন্তু আন্ডারকভার এজেন্টরা তাকে একটি ডামি বোমা দিয়েছিল। তিনি যখনই বোমটি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন, তখনই তাকে গ্রেফতার করা হয়।
মার্কিন নাগরিক দাউদ শিকাগোর উপশহর হিলসাইডে বাস করতেন।
নভেম্বর মাসে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে আদালতে উপস্থিত করা হলে তিনি তার অপরাধ স্বীকার করেন নি। দাউদ সাত বছর ধরে কারাগারে আছে। এই সময়
ধরা হবে তার ১৬ বছরের সাজার মধ্যে।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি