কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র ইফতার মাহফিল ১৮ মে, বনভোজন ৭ জুলাই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক এর ইফতার মাহফিল ১৮ মে শনিবার অনুষ্ঠিত হবে এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্টে, বনভোজন আগামি ৭ জুলাই । গত ৫ মে কার্যকরী কমিটির এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সংগঠনের সভাপতি আবুল খায়ের আকন্দ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা: আলী আহমেদ, অন্যতম উপদেষ্টা আবুল বাশার মিলন, হাজী পেয়ার আহমেদ, এডভোকেট আব্দুর রউফ, আছাদুজ্জামান খান, আ.স.ম. খালেদুর রহমান (সবুজ), তাসলিমা পাটোয়ারী, আব্দুল আলীম মিয়া, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, কামাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় ইফতার মাহফিল ও বনভোজনের পরিকল্পনা ছাড়াও গতিশীল করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








