Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ফরিদপুর জেলা এসোসিয়শনের নব নির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল ১৪ই মে

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: May 10, 2019 | 3:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : “কুমার, কুশ্যার আর খাজুর গুড়,  আমাগের বাড়ি ফইরেদপুর” গত ২৯ শে এপ্রিল নিউ ইয়র্কের জ্যাকশন হাইটসে প্রবাসী ফরিদপুরবাসীর এক সভায় আগামী ১৪ মে ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর নব নির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল এবং ৭ জুলাই বাৎসরিক বনভোজন এর স্থান ও তারিখ নির্ধারন করা হয় এবং সাথে উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আফজাল এবং সভা পরিচালনা করেন উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক। উক্ত অভিষেক, ইফতার মাহফিল ও বনভোজনকে সাফল্য মন্ডিত করার জন্য সর্বসম্মতি ক্রমে এমডি লিটু আনাম কে আহবায়ক, এনামুল হক হেলাল কে সদস্য সচিব এবং মন্জিল চোধুরীকে সমন্বয়কারী নির্ধারন করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন নব নির্বাচিত কমিটির সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক অলিয়ার রহমান, সহ সভাপতি সাইফ উদ্দিন আহম্মদ মিলন, মো: সাইফুল ইসলাম, এনামুল এহসান ত্বহা, মো: লাকিবুল ইসলাম, মীর হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: খায়রুজ্জামান, কোষাধ্যক্ষ এসকে হিরু, নির্বাহী সদস্য মোহাম্মদ কামাল, শুভঙ্কর সাহা শুভ এবং উপদেষ্টা খান হাবিবুর রহমান, মো: শাখাওয়াত হোসেন ও এফএম রেজাউল করিম সহ আরো অনেকে।

সভা শেষে ফরিদপুরের এমএন একাডেমীর সকলের  প্রিয় সাবেক প্রধান শিক্ষক সদ্য প্রয়াত মো: নূরুদ্দীন মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।আগামী ১৪ই মে রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় জ্যাকসন হাইট্সের খাবার বাড়ি রেস্টুরেন্ট সমলগ্ন পালকি পার্টি সেন্টারে নবনির্বাচিত কমিটির অভিষেক শপথ গ্রহন ও ইফতার মাহফিল এবং বনভোজন ৭ জুলাই ওয়েচেশ্টার কাউন্টির গ্লেন আইল্যন্ড পার্কে নির্ধারন করা হয়েছে। সভায় উক্ত অভিষেক ও ইফতার মাহফিল এবং বনভোজনে প্রবাসে বসবাসরত সকল ফরিদপুর বাসীকে আমন্ত্রন জানানো হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV