কুইন্স বরো প্রেসিডেনট মেলিন্ডা কেটসকে সাংবাদিক নিহার সিদ্দিকীর বিশেষ উপহার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইনস বরো প্রেসিডেনট মেলিন্ডা কেটস বিশিস্ট ফটোসাংবাদিক ও বাংলাভিশন উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি নিহার সিদ্দিকীর তোলা একটি অসাধারন ছবি উপহার পেয়ে যারপরনাই আনন্দিত হয়েছেন।

গেলো মার্চ মাসে জ্যামাইকা একটি অনুষ্ঠানে আগামী নির্বাচনে তিনি নির্বাচনী প্রচারণা চলাকালে বাংলাদেশী লাল সবুজের পতাকা বুকে ধারন করে বাংলাদেশী কমিউনিটির সবাইকে তাক লাগিয়ে দেন। মেলিন্ডা লাল সবুজ পতাকা নিহারের অনুরোধে বুকের সাথে জড়িয়ে ধরে এই বিশেষ ছবিটি তোলেন। প্রবাসের বিভিন্ন পত্রিকায় এই ছবি ফলাও করে ছাপানো হয়।

চমৎকার ফ্রেমে বাঁধা এই ছবি উপহার পেয়ে তাঁর তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলমানদের জন্য আয়োজিত বিশেষ ইফতার পার্টি শেষে মেলিন্ডাকে এই ছবি উপহার দেয়ার সময় অন্যানের ভেতর উপস্থিত ছিলেন জেবিবিএ প্রেসিডেনট শাহ নাওয়াজ ও মুলধারার একটিভিসট ফাহাদ বিন সোলায়মান। (ছবি : নিহার সিদ্দিকী)
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








