খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে আসছেন ২১ মে

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৬ দিনের সফরে আগামী ২১ মে যুক্তরাষ্ট্র আসছেন। সূত্র মতে, বিএনপি চেয়ারপারসন ২১ ও ২২ মে নিউইয়র্কে অবস্থান করবেন । এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির দেয়া এক সংবর্ধনা সভায় যোগ দেবেন তিনি। দেখা করবেন বিশিষ্ট ব্যক্তিরা। সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের জন্য বিএনপি নেতা ডাঃ মজিবুর রহমানকে আহবায়ক ও বেলাল মাহমুদকে সদস্য সচিব করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আরো রয়েছেন শরাফত হোসেন বাবু, আবদুল লতিফ সম্রাট, সোলায়মান ভুইয়া, জিল্লুর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা বাবুল, গিয়াস আহমেদ, আবুল হাসেম বুলবুল, ফয়সল চৌধুরী ও লিটন প্রমুখ।
২৩ মে বেগম জিয়া নিউইয়র্ক থেকে সড়কপথে ওয়াশিংটন যাবেন। সেখানে তার সফরের মূল কর্মসূচি; যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র সরকার ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক। এ ছাড়াও কিছু দলীয় অনুষ্ঠানের আয়োজন চলছে সেখানে। ২৬ মে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরে যাবেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে জাতিসংঘ সাধারন পরিষদের ৬০ তম অধিবেশনে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফর করেন। দীর্ঘ ৬ বছর পরে অনুষ্ঠিত এ সফর নিয়ে স্থানীয় বিএনপি, অংগ সংগঠন এবং প্রবাসী বাংলাদেশেীদের মধ্যে বিপুল আগ্রহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার জ্ঞান ও তথ্য ভান্ডার- “জিয়া লাইব্রেরী” উদ্বোধনের আয়োজন চলছে জোরেসোরে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030