নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড ২২ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫ তম বার্ষিক মুসলিম ডে প্যারেড। ম্যানহাটনের ৩৮ স্ট্রিট ও মেডিসেন এভিনিউতে প্যারেডটি অনুষ্ঠিত হবে। প্যারেড শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। প্যারেডকে সফল করতে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। প্যারেড কমিটিতে এই প্রথমবারের মত বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৫ মে বিকেলে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্যারেডের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেন প্যারেড কমিটির চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ফ্যারিস এম ফাইয়াজ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানী কম্যুনিটির আইনুল হক, মিয়া ফাইয়াজ, শামস্জ্জুামান, পারভেজ আক্তার, মোহাম্মদ রিজভী, সাঈদ হাসান, বাংলাদেশি কমিউনিটির শাহ নেওয়াজ, কাজী শাখাওয়াত হোসেন আজম, মাকসুদ চৌধুরী, আফ্রিকান কম্যুনিটির ইমাম মোস্তফা সিকদার এবং ইজিপ্ট কমিউনিটির ডা. আলদ্বীন।

প্যারেড কমিটির চেয়ারম্যান ফাইয়াজ বলেন, ১৯৮৫ সাল থেকে ম্যানহাটনে মুসলিম যে প্যারেড চলে আসছে। হাঁটি হাঁটি পা পা করে এই প্যারেডের বয়স এখন ৩৫ বছর। সত্যি বলতে কী মুসলিম ডে প্যারেডে দিন দিন অংশগ্রহণকারীর সংখ্যা কমছে। যে কারণে এবার নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং